বাবার তিলে ধরা পাঞ্জাবী

 

আমাদের বাবা অনেকটা পাথরের মত;      ক্ষয়ে  যায় কিন্তু বোঝা যায় না।

আমাদের বাবা অনেকটা সাগরের মত; যার গভীরতা পরিমাপ করা যায় না।

আমাদের বাবা অনেকটা হাসনাহেনার মতো; যার সুরভি সহজে পাওয়া যায় না।

আমাদের বাবা অনেকটা বটগাছটার মতো; সারা জীবন ধরে ছায়া দিয়ে যায়।

আমাদের বাবা অনেকটা ক্রীতদাসের মতো; নিভৃতে প্রতিটা সেবা করে যায়।

আমাদের বাবা অনেকটা পাখির মতো; উপার্জিত খাবার মুখে তুলে খাওয়ায়।

আমাদের বাবা অনেকটা বোকার মতো; সহজ কিছু সহজে বুঝে না।

আমাদের বাবা অনেকটা নির্বোধের মতো; অনেক কিছু বুঝেও বুঝতে চায় না ।

আমাদের বাবা অনেকটা পাগলের মতো; যে নিজের ভালোটা ভালভাবে বুঝে না।

 আমাদের বাবা অনেকটা জল্লাদের মতো; যে কিনা সকল শখের গলায় ফাঁসির দড়ি চড়াই।

 আমাদের বাবা অনেকটা অনেক কিছুর মতো; যার অস্তিত্ব খুঁজে বুঝে ওঠা যায় না।

আমাদের পিতার তিলেধরা পাঞ্জাবীটা অনেকটা ইতিহাস খচিত মানচিত্রের মত; যার প্রতিটা ফোঁটা এক একটা  ঘটনার ঐতিহাসিক সাক্ষী।

১৭/০৩/২০১৯ খ্রিঃ

মোট পড়েছেনঃ ৬২১জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. আমাদের পিতার তিলেধরা পাঞ্জাবীটা অনেকটা ইতিহাস খচিত মানচিত্রের মত; যার প্রতিটা ফোঁটা এক একটা ঘটনার ঐতিহাসিক সাক্ষী।****
    একদম সত্যি কথা ভাই। সেই তিলেধরা পান্জাবী না ছেঁড়া পর্যন্ত পড়তেই থাকে।
    শুভ কামনা॥

  2. দুর্দান্ত লিখেছেন ভাই, বাবারা এমনই সন্তানের জন্য করতে পারেনা এমন কোন কাজ নাই। কিছুদিন আগে ট্রলার ডুবিতে অনেকগুলো লোক মারা যাওয়াদের দুজন ছিলেন বাবা, যারা নিজেরা বাঁচতে পারতেন, কিন্তু সন্তানদের বাঁচাতে গিয়ে নিজেরাও মরেছেন।

মন্তব্য করুন