ভালবাসলে মানুষ প্রচন্ড নির্লজ্জ হয়ে ওঠে…তখন তার না থাকে মান-সম্মানের ভয়….আর নাহি অপমানিত হওয়ার বেদনা…..
মানুষ তখন হঠাৎ করেই পারিপার্শ্বিক সবকিছুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে বসে.. নিজের আবেগের কাছে পরাজিত হয়… বিবেক পর্যন্ত কাজ করেনা…
খাওয়ার সময় বদল হয়.. অফিসের কাজ বন্ধ হয়.. বাতাসে ভাসে প্রিয় মানুষটার গন্ধ.. কানে বাজে প্রিয় মানুষটার কথা.. আর চোখ বন্ধ করলে মায়াভরা মুখ.. গভীর ঘুমে গেলে প্রিয় মানুষটার সাথে কথাবার্তা… প্রাত্যহিক জীবনের সব রুটিন বদলে যায়.. মনের ভিতর শুধু আয়োজন চলে আরোও কিভাবে ভালোবাসা যায় তাকে
পরিনাম দুই রকম… ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পেলে মন আনন্দে নেচে ওঠে… নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে হয়…. আর না পেলে কেউ কেউ মরা ফুলের মত মূর্ছা যায় আবার কেউ না পাওয়ার আনন্দ নিয়েই বারবার ভালোবাসে…
হায়রে ভালোবাসা!!
রিজু, কলকাতা
ভালোবাসা স্বর্গীয়। স্বর্গীয় ভালোবাসায় মুর্ছা যাাবার কোন সুযোগ নেই। ভালবাসতে হয় মনকে। আর দুই মনে ক্লিক করলেই শুরু হয় মনের আদান প্রদান। নির্ভর করতে ভিতরের আমিত্ব থেকে। সততা থেকে। আর লোভনীয় ভালবাাস ভঙ্গুর। ভাল লিখেছেন। শুভ কামনা রইলো।
না পাওয়ার আনন্দ নিয়েই বারবার ভালোবাসে, সত্যিই জটিল তো!
ভালোবাসা বেদনাই ভাল। ভালো লিখেছেন।
না পাওয়াতেই তো বেশি আনন্দ। সারাক্ষণ ডুব মারা যায়।
কমন জেন্ডার ছবিতে একটা গান আছে ভালোবাসা নিয়ে আমার খুব প্রিয়
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পেলে মন আনন্দে নেচে ওঠে… নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে হয়…. আর না পেলে কেউ কেউ মরা ফুলের মত মূর্ছা যায় আবার কেউ না পাওয়ার আনন্দ নিয়েই বারবার ভালোবাসে…
হায়রে ভালোবাসা, কিন্তু ভালোবাসা কি শুধু প্রেমিক প্রেমিকার মাঝেই কি হয়?
আমার মনে হয়না।
ভালোবাসা নিয়ে ছোটখাটো ইতিহাস দিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
একদম আমি নিজেই একজন। কওয়া নেই বলা নেই দুই কেজি মিষ্টি হাতে ঝুলিয়ে সোজা মেয়ের বাড়িতে।
সুন্দর লিখেছেন। নিজের সাথে খাপ খাইয়ে নিলাম।
ভালোবাসা একটি জটিল রসায়ন, বুঝতে পারা /বুঝে নেয়া খুব কঠিন !!
ভালবাসার কোন আকার নেই বুঝা আর অনুভূতির স্বচ্ছতা প্রয়োজন তাহলেই ভালবাসার স্বার্থকতাপূর্ণ হয় কবি আপু
অনেক শুভেচ্ছা রইল—————-
ভালোবাসা ভালোবাসায়। যা আসে আসবে, আসুক।
ভালো লাগলো।
শুভ কামনা।