তুই বলে দিলেই পারতিস,
আমার সাথে তোর কথা বলতে ভালো লাগে না ।তাহলে কারণে-অকারণে তোকে বিরক্ত করতাম না ।
তুই বলে দিলেই পারতিস,
আমার পাশে বসতে তোর ভালো লাগেনা। তাহলে হুডতোলা রিক্সায় পাশাপাশি বসতাম না।
তুই বলে দিলেই পারতিস,
আমার সাথে দেখা করতে তোর ভালো লাগেনা। তাহলে শরীরে সুগন্ধি লাগিয়ে তোর জন্য অপেক্ষা করতাম না।
তুই বলে দিলেই পারতিস,
আমার উপস্থিতি তোর ভালো লাগেনা। তাহলে সেজেগুজে তোর সামনে হাজির হতাম না ।
তুই বলে দিলেই পারতিস,
আমার ভালোবাসা তোর ভালো লাগেনা। তাহলে এতটা ভেঙেচুরে তোকে ভালবাসতাম না।
তুই বলে দিলেই পারতিস,
আমার কোন কিছুই তোর ভালো লাগে না। তাহলে তোর সবকিছু এতো সুন্দর করে সাজিয়ে রাখতাম না।
তুই বলে দিলেই পারতিস !!!
মোট পড়েছেনঃ ১,০৪০জন
আজ পড়েছেনঃ ০জন
আগে বলে দিলেই ভালো ছিলো তাহলে এতোটা ফাপড়ে পড়তে হতো না। তবে কিছুটা পথ চলার পরই হয়তো ভালোভাবে জানাশোনা হয়, তারপর ভালো মনে না হলে ছেড়ে যাওয়াটা অস্বভাবিক কিছু নয়। তাছাড়া অনেক মৌমাছিও তো আছে।
……………শুভ সকাল।
এমনটাই হয় প্রিয়, তবে সেটা বলে চলে গেলে তাও সান্তনা পাওয়া যেত। শুভ সকাল প্রিয়জন
ধন্যবাদ নিরব ভাই, ভালো থাকবেন সব সময়।
আপনিও ভাল থাকবেন প্রিয়
বলে কয়ে গেলে তবুও সেটা মানা যায়, যারা চোরের মত পালিয়ে যায় তখন সেটা মানা কষ্টকর বেশী। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম।
শুভ কামনা প্রিয়
সেটায় তো কথা,কিছু একটা তো বলে যাবে।
বেশ রোমান্টিক কাব্য, ভালো লাগলো।
ধন্যবাদ প্রিয়
শুভেচ্ছা
ধন্যবাদ প্রিয়
তুই বলে দিতে পারতিস আমি তোর কখনোই ছিলাম না,তবে আমি আর তোকে নিয়ে সপ্ন সাজাতাম না।খুব সুন্দর বহিঃপ্রকাশ।
ভাল লাগলো আরো সুন্দর কিছু কথা যোগ করার জন্য। শুভেচ্ছা নিবেন প্রিয়
অসাধারণ॥।।।
ধন্যবাদ প্রিয়
মনোমুগ্ধকর লেখনশৈলী
ভালবাসা নিবেন প্রিয়
ভালো লাগলো
ধন্যবাদ প্রিয়
দারুণ অভিব্যক্তি বলে দিলেই পারতিস।
বলার জন্য সৎসাহস লাগে সেটা সবার থাকে না।
ভালো লাগলো অভিমানী কাব্য।
সৎ ইচ্ছা থাকলে ছিল না, তাই সাহস করে বলতে পারেনি। ভালবাসা নিবেন প্রিয়।
সৎ ইচ্ছা ছিল না প্রিয়। তাই চোরের মত পালিয়ে গেছে । তা নাহলে বলে যেতে পারতো
কিছু কথা বুঝে নিতে হয়। সব কথা বলে দিলে বোঝার আর কি বাকি থাকে!
অভিমানী লেখাটা ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
অনেক সময় অনেক কিছু বুঝেও না বুঝার মত থাকতে হয় প্রিয়জন।