শিকার —— পর্ব— — দুই

আদেশ পালন করলো ওয়েটার। কাগজখানা হাতে  নিয়ে কি জানি ভাবলো।  তারপর লিখতে শুরু করলো তাতে। কাগজটা  নিজের পার্সে  ঢুকিয়ে বিল  মিটিয়ে দিল। কিছুক্ষন   পর সামনের টেবিলের লোকটাও বিল মিটিয়ে  দিল।খাওয়া দাওয়া শেষ  হয়েছে তার। চেয়ার ছেড়ে ডাইনিং রুম  ছাড়ার  পাঁয়তারা এখন।তরুণীর সামনে দিয়ে যেতেই, মুখ ঘুরিয়ে ফেললো তরুনী।পাশের আয়নায়  লোকটার চেহারা  স্পষ্ট দেখতে পেয়েছে। আর তারপরে আগের মত করে লম্বুকে ফলো  করতে করতে ডাইনিং রুম ছেড়ে যেতে লাগলো।

সিঁড়ির ধাপে লম্বু কিছুক্ষণের জন্য থামল। রেষ্টুরেন্টের দারোয়ান ওদিকে  এক পুলিশের সাথে আলাপে ব্যস্ত।দারোয়ান লক্ষ্য করছিল তাকে। ক্যাব লাগবে কিনা সেটা জিজ্ঞেস করলো।

“হ্যা  লাগবে ” জবাব দিল লম্বু। পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখতে পেয়েছে। খুব একটা সুবিধার মনে হচ্ছে না। ভাল মত দেখতে গিয়ে  পিছে পিছে এগোলো।  মেয়েটির হাত  লম্বুর পকেটে প্রবেশ করেছে। হায়, হায়, ঈশ্বর, মেয়েটি চুরি করছে।

হায়, হায়, দীর্ঘদেহী লোকটা ঘুরে  দাঁড়াল । এদিক— ওদিক কি যেন খুঁজছেন।

কিছু হারিয়েছেন নাকি স্যার ?  দারোয়ান সেয়ানা  পাবলিক।

হ্যা,আমার সিগারেটের কেস  জবাব দিল লম্বু।  মনে হয় ওটা  হারিয়ে গেছে। পাশে গোলমাল শুনে পুলিশের একটু নাক গলাতে সময় লাগলো  না। ” এই কি  হচ্ছে কি এখানে??  কোন সাহায্য করতে পারি৷??

কে চোর,  জানি আমি, দারোয়ান সরাসরি  আঙুল তুললো  মেয়েটির দিকে।

চলবে ঃ—-

 

 

 

মোট পড়েছেনঃ ৭১৬জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

    1. ফয়জুল মহী,
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। একটু অন্য ধাঁচে লেখার চেষ্টা মাত্র। এখানে অনেক গুনীজন আছেন,তুমি আছো, লেখার অনুশীলন টা ভালই হবে আশা করি।
      অনেক শুভ কামনা রইলো ।

    1. আলমগীর সরকার লিটন,
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পড়ার জন্য অফুরান শুভকামনা। আগামী অধ্যায় পড়ার আমন্ত্রণ জানাচ্ছি।
      ভাল থাকুন।

    1. নিতাই বাবু দাদা,
      আন্তরিক ধন্যবাদ সহ সালাম। কিছুটা রহস্যময়। জ্বি দাদা আগামীর লেখা পড়ার আমন্ত্রণ রইলো। ভাল থাকবেন, অফুরান শুভ কামনা।

  1. মেয়েটি চুরি করলো! কি অবস্থা। দেখি কি হয় আগামী পর্বে। সাথেই আছি। ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরন্তর শুভকামনা

    1. সুপর্না ফাল্গুনী আপু,
      মেয়েটি একটি অবস্থান তৈরি করতে বাধ্য হয়,আপাতত এটুকুই থাক আপু। সাথেই থাকছেন,এবং থাকবেন সেজন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নিরন্তর ভালোবাসা রইলো।

    1. ইঞ্জা ভাইয়া,
      আন্তরিকধন্যবাদ ও কৃতজ্ঞতা। কিছুটা অন্য ধাঁচে লেখার চেষ্টা মাত্র। অনুশীলন টা করে যেতে পারলে মনে হয় ভাল করা যেতেও পারে। আপনারা গুনীজন। সঠিক করছি কিনা সব ভুল শুধরে দিলে খুব খুশি হবো ভাইয়া। আমি খুব বড় দুটো ঝামেলায় আছি যার জন্য শতভাগ মনযোগ দিতে পারছিনা। আশা করি কাটিয়ে উঠবো। তখন লেখা ও পড়ায় মনযোগ বেশী আসবে। ভাল থাকুন। শুভ কামনা।

      1. ইঞ্জা ভাইয়া,
        আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
        আলহামদুলিল্লাহ । আপনারা সাথে থাকলেই হলো বাকি আল্লাহর ইচ্ছা। ভাল থাকুন। শুভ কামনা।

মন্তব্য করুন