“খেলা চলছে হরদম”

অনলাইনে শপিং
পণ্য কিনলে
করতে হবে
ইনবক্সে বুকিং।

পণ্য সাঁজায় বাহারী
বিজ্ঞাপন দেয় চটকদারী
ক্রেতারা ছবি দেখে
হুমড়ি খেয়ে পড়ে।

দেশে অনেক শপিং মল
নেই তাদের দোকান ঘর
ঘরে বসে তারা সবে
ফেসবুকে ক্রেতা খুঁজে।

মানুষ যখন হাহাকারে
বৈশ্বিক এই করোনাকালে
মাস্ক, গ্লভস ফেস শিল্ড
সবকিছুই তাদের সলিড।

দুধ,মাছ,গহনা শাড়ি
আরো আছে মিষ্টির হাঁড়ি
সুঁই থেকে শুরু করে
সবই পাবে এক ক্লিকে

অর্ডার নিবে ইনবক্সে
কিনবে শ্যাম বাজারে
ধরিয়ে দিবে কুরিয়ারে
পৌঁছে যাবে ঘরে ঘরে।

মানুষ কিনে মাস্ক
জীবন বাঁচবে বলে
তারা বানায় ঘরে
রঙ্গীন কাপড় দিয়ে
তিন লেয়ার করে।

নিম্ন মানের পণ্য
সবাই কিনে ধন্য
ফায়দা নেয় যারা
ধরা দেয় না তারা।

একই মাল ভিন্ন দাম
চলছে খেলা হরদম
অনলাইনে বাটপারী
নেই কোন তদারকি।

ভাবিয়া করিও কাজ
করিয়া ভাবিও না
অনলাইনে পণ্য কিনে
ধরা কেউ খেও না।

মোট পড়েছেনঃ ৭১৮জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. সমসাময়িক বিষয় আর অনলাইন ব্যবসা নিয়ে দারুণ ছড়া । অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অফুরন্ত

  2. যে রান্ধে সে চুল ও বান্ধে। আপনার কবিতা দেখে সেই কথাটাই আমার মনে এলো পাখি ভাই।

    সময়ের বাস্তব চিত্র ছন্দাকারে ফুটিয়ে তুলছেন ভাই। আমার অফিসের জন্য সাড়ে চার হাজার টাকায় একটা ক্যানভাস কিনে বিশাল ধরা খাইছি। তবে অনেকেই দেখি নিয়মিত অনলাইনে নানা জিনিস ক্রয় করে যাচ্ছে……..শুভ কামনা জানবেন বড় ভাই।

  3. ভাবিয়া করিও কাজ
    করিয়া ভাবিও না
    অনলাইনে পণ্য কিনে
    ধরা কেউ খেও না।

    ভাবছি! যাঁরা এই ঈদে অনলাইনে গরু কিনছে, তাঁদের অবস্থাটা কেমন হতে পারে? মনে হয় মাথায় বাড়ি।

  4. অন লাইনে না কিনে কোন উপায় ও নেই, তবে খুঁজে/চিনে নিতে হবে আসল।
    ছড়া পড়তে ভালই লাগে, এ প্রতিভাকে আগলে রাখুন, কিছু জরি-বুটি দিয়ে।

  5. জীবন এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে। কমবেশি কিনে-ঠকে খরিদদাররা হয়ে উঠেছেন সতর্ক।
    ছড়াটা দারুণ লিখেছেন, আরও পড়ার অপেক্ষায় রইলাম।
    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

  6. অনলাইনে পণ্য কিনে অনেকবারই ধরা খেয়েছে অনেকেই। দাম জিজ্ঞেস করলে বলে ইনবক্স! আশ্চর্য এক ঘটনা এটি। আপনার ছড়ার সাথে বাস্তবের একদম মিল আছে ভাইজান। সাধুবাদ জানাই।

মন্তব্য করুন