বাজা ঢোল

=========================
তোর বোকা শোকা মন মেঘে
ঝড় হাওয়া বোবা বৃষ্টি ঝরবে
কুল কিনারা পাবি না খুঁজে-
চালাক হতে লাগলে না সঙ্গ বেস
তবুও চালাক হবি অন্তবেসে
বাজা ঢোল- নিজের পিঠে- নিজে।

দেখবি হঠাৎ রঙধনু বিকেল হাসে
হাসে রোজ জোছনা তারা
সোনালি দিনগুলো তারাও হাসে
হাসেন যত আঁধার খিট খিটে;
বসলে তারার মেলায় আধার টুটে
বাজা ঢোল- বাজা নিজের পিঠে- নিজে।

তবুও হুস হলো না এ জনমে
আর কয়দিন বাঁকি জনম তরী!
তোর বুকের মাটি জনম খাঁটি-
বুঝলি না রে বোকা শীতল পাটি
হাটিস না বোকা শোকা মেঘের সনে
বাজা ঢোল- বাজা রে ঢোল বুক পিঠে।

১৩ শ্রাবণ ১৪২৬, ২৮ জুলাই ২০
——————————

মোট পড়েছেনঃ ৬১২জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. খুব চমৎকার লিখেছেন ভাই। মুগ্ধ হয়েছি — “হাটিস না বোকা শোকা মেঘের সনে
    বাজা ঢোল- বাজা রে ঢোল বুক পিঠে”।
    শুভ কামনা অফুরান।

    1. জ্বি প্রিয় কবি মহী দা সবই একদিন ছিল এখন শুধু স্মৃতিময়
      চমৎকার মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——

মন্তব্য করুন