গান লিখছে কবি

===============================
একটা গান লেখে দাও কবি !
লিখছো গান- যে গানে থাকবে না শুধু
কবিতার ঠোঁট মুখে ছল ছল হাসি-
তবুও আঁকছে কেনো বেদনা বিধুর ছবি।

মমতার মায়া- বাংলা মায়ের ছায়া
বাবা মেয়ের প্রকৃতির যতসব কায়া-
ছেলে হারা রোদ বৃষ্টি বিকালের কাঁন্না
সৌহার্দ্য পূর্ণ- গান হোক না কবি;

বনোহাঁস সাঁতার কাঁটে যেনো
স্বচ্ছ জলে- সব পাখি ফিরে নীড়ে
মেঠো পথের বাঁকে উন্নয়ত শিকরে
সোনালি ফসল থাকে জানি কৃষানীর ঘরে
এমন একটা গান লিখে দাও না কবি ;

যে গানে থাকবে না মিথ্যা ছলনার
ছড়াছড়ি- খুন ধর্ষণের বাহাদুরি-
বেচে থাকার জন্য শুধু মাটির গন্ধ পাই
ঐ মাটির বুকে ঘুমিয়ে আছে উত্তর শরিক
অনুভবে জাগায় এমন গান লিখে দাও কবি।

১২ শ্রাবণ ১৪২৬, ২৭ জুলাই ২০
——————————

মোট পড়েছেনঃ ৮৩২জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. যে গানে থাকবে না মিথ্যা ছলনার
    ছড়াছড়ি- খুন ধর্ষণের বাহাদুরি-
    বেচে থাকার জন্য শুধু মাটির গন্ধ পাই

    এমন একটা গান লিখতেই হবে, কবি। যেই গানের সুরে ভেসে উঠবে আমার বাংলা মায়ের ছবি।

    1. জ্বি প্রিয় কবি সুপায়ন দা
      এরকম গান ত সবাই চাই কিন্তু কবি ত লেখছে না
      সুন্দর মন্তব্য করেছেন অনুপ্রাণিত
      ভাল ও সুস্থ থাকবেন———

  2. দারুণ এবং ভারী চমৎকার লেখা — “যে গানে থাকবে না মিথ্যা ছলনার
    ছড়াছড়ি- খুন ধর্ষণের বাহাদুরি-
    বেচে থাকার জন্য শুধু মাটির গন্ধ পাই
    ঐ মাটির বুকে ঘুমিয়ে আছে উত্তর শরিক
    অনুভবে জাগায় এমন গান লিখে দাও কবি”।
    ভালো থাকবেন ভাই। শুভ কামনা অফুরান।

মন্তব্য করুন