ব্যথা

ঘুমিয়ে গেছে এই পৃথিবী

ঘুমিয়ে গেছো হয়তো তুমি

সেনোরিতা ভালোবাসা নিও

হতাশার স্রোতে তবুও

তোমারই আছি জানিও

 

অষ্টপ্রহর কষ্ট জেনেও

বরষায় শরীর ভিজিয়েছি

স্বপ্নকে অধরা মেনেও

ব্যথার আল্পনায় সাজিয়েছি  ।

 

নেই স্বপ্নলোকের সুখের চাবি

নেই হৃদয়ের কোন দাবি

আজ তোমারই তরে

হয়তো আমায় ভুলেই গেছো

নীরবতায় ভাবি তুমি আছো

একাকী বেদনার চরে ।

মোট পড়েছেনঃ ৭৩৯জন আজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. অষ্টপ্রহর কষ্ট জেনেও
    বরষায় শরীর ভিজিয়েছি
    স্বপ্নকে অধরা মেনেও
    ব্যথার আল্পনায় সাজিয়েছি । — ইশ আমাকে যদি এভাবে কেউ ভাবতো :p , ভালো লেগেছে প্রিন্স ভাইয়া ।

মন্তব্য করুন