মন!

মন!
তুই কুচকুচে আলকাতরা কালো
আর হিংসুটে কেন!
কেউ উপরে উঠতে চাইলে
তারে মাটিতে নামিয়ে আনিস কেন!
তুই ফুল দিয়ে ভালো না ভেসে।
লাটি,চাপাতি দিয়ে আঘাত করিস কেন!
তোর প্রেমে সাড়া না দিলে
সুন্দর মুখখানি এসিডে ঝলসে দিস কেন!
কেউ ব্যাবসায় সফল হলে তার পেছনে 
ট্যাক্সের মানুষ লাগিয়ে দিস কেন!
কেউ দুয়েকটা বাড়ি করলে
হিংসায় তোর গায়ে জ্বলন ধরে কেন!
কেউ যোগ্যতার তোরে ডিঙিয়ে
গেলে তারে গালমন্দ করিস কেন!
কেউ গাড়ির মডেল বদলালে
তার গাড়িটা ভেংগে দিতে চাস কেন!
কেউ কারো উপকারে করলে
তার বিরুদ্ধে গীবত করিস কেন!
কেউ সৎ জীবন যাপন করলে তাঁকে নিয়ে
ঠাট্টা তামাশা বিদ্রূপ করিস কেন।
মন মনরে আমার তুই এতো গরীব আর নীচ 
কুচকুচে আলকাতরা কালো কেন।
মন তুঁই সুনীল আকাশের মতো বিশাল হও। 
প্রেম ভালোবাসার কবিতা হয়ে প্রেম নিবেদন কর না কেন। 
মানুষের প্রতি মায়া মমতা সমবেদনার হাত বাড়িয়ে দাও 
মানুষের সততা যোগ্যতাকে সম্মান দাও। 
ধর্মীয় রীতিনীতি মেনে চলে সামাজিক
মানবিক অবক্ষয় রোধ কর। 
মনকে বৃহৎ মহৎ উদার মানবিক করে তোল।  
পরনিন্দা পরচর্চা গীবত চিরতরে বন্ধ কর দাও। 
আর্ত-মানবতার সেবায় নিজেকে নিয়োজিত
করে সমাজে ন্যায় নীতি সুশাসন প্রতিষ্ঠা কর।
মানুষকে সম্মান মর্যাদা দাও নিজেকে
মানুষে মতো মানুষ হিসেবে গড়ে তোল।
মনের পঙ্কিলতা বিসর্জন দিয়ে এসো সবাই
মানবতার জয়গান গাই এক সুরে। 
মোট পড়েছেনঃ ১,০৪১জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. সত্যিই আমাদের মন টা যেন কেমন ! অন্যের ভালো দেখতে পারেনা, অন্যের সর্বনাশের আশায় থাকে । মানবতার জয় হোক। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

    1. দিদি , আমার প্রতিটি লেখায় আপনার সুন্দর মতামত আমাকে লেখার অনুপ্রেরণা যোগায় । আপনার সুন্দর কথা — সত্যিই আমাদের মন টা যেন কেমন ! অন্যের ভালো দেখতে পারেনা, অন্যের সর্বনাশের আশায় থাকে । — এর সঙ্গে একমত। ভালো থাকবেন । শুভ কামনা অফুরান।

    1. আপনার সুন্দর মতামতের মধ্যেই আপনি কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন ভাইয়া । আসলেই — কিন্তু চাইলেই কী আমরা পঙ্কিলতার ঊর্ধ্বে উঠতে পারি!! — ভালো থাকবেন। শুভ কামনা রইলো ।

    1. দাদা , আপানার মতামত আমাকে সব সময় অনুপ্রাণিত করে। লেখা ভালো লেগেছে এজন্য আপনাকে ধন্যবাদ । ভালো থাকবনে ।

  2. পরনিন্দা করা খুব গর্হিত কাজ। মানুষের নেতিবাচক দিকগুলি পরিবর্তন করা উচিত। ভালো লিখেছেন ভাই।

    আপনি সব পোস্টের লেখাগুলোকে বোল্ড করে দিচ্ছেন কেন বুঝতে পারছিনা। নির্দিষ্ট কিছু বাক্যের গুরুত্ব বোঝাতে বোল্ড করা হয়, পুরোটা নয়। এতে লেখা দৃষ্টিকটু লাগে ভাই। আমি আমার মতামত দিলাম, বাকিটা আপনার বিবেচ্য বিষয়।

    শুভকামনা রইলো।

    1. পরনিন্দা এবং মানুষের নেতিবাচক দিকগুলো পরিবর্তনের কথা বলেছেন সেব্যাপারে সহমত পোষণ করি। আপনার সুন্দর মতামত আমার মনে থাকবে এবং সেমতে ভবিষ্যতের লেখা পোস্ট হবে। শুভ কামনা রইল ভাই।

  3. মনের এই বৈচিত্র্যময়তাই মনের সৌন্দর্য। তবু কখনো ভুলপথে গিয়ে আমাদের দ্বিধান্বিতও করেও এই মনই। ভালো লাগলো লিখাটা পড়ে। ধন্যবাদ।

    1. আপনার সুচিন্তিত এবং অল্প কথায় সুন্দর বিশ্লেষণ আমার জন্য অনুপ্রেরণা। আপনার ভালো লাগার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ কামনা রইলো।

মন্তব্য করুন