আহা কি সুন্দর!

খাদিজাতুল কুবরা ৩০ জুন ২০২০, মঙ্গলবার, ০৮:১৩:০৩পূর্বাহ্ন কবিতা ২০ মন্তব্য

পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলছে শান্ত সরোবর,

সরোবরের বুক জুড়ে পদ্মপাতার বাহার,

আহা! কি মনোরম মনোহর!

 

পাহাড়ি সবুজাভের সাথে যেন  মেঘের জমেছে ভাব,

দুর আলাপনে বলছে কানে কানে।

 

ও মেঘ তুমি বৃষ্টি হয়ে দাওনা ছুৃঁয়ে,

জরা গ্লানি যতো আছে দাওনা ধুয়ে!

 

দীঘির চোখে জল ছল ছল পদ্মপাতা টলমল,

পাখিদের কলকাকলীতে প্রকৃতি সজল।

ও মেঘ তুমি নামলেই আকাশ হবে আনমল!

১৭৪৩জন ১৬৩৮জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য