মহাকালের ডায়েরীতে লিখে রেখে যাব,
ব্যথাতুর হৃদয়ের করুণ আর্তনাদ।
যখন আমি থাকবো না আর কোথাও,
হারিয়ে যাব, মিশে যাব নীলাকাশের নীলে
অথবা মিলিয়ে যাব হাওয়ার সাথে!
তখন যদি আমায় ভেবে দু’চোখের কার্নিশে জমে জল,
তবে মহাকালের ডায়েরী খুলে পড়ে নিও,
তুমিহীন নিঃসঙ্গ সময়ে লিখে রাখা-
আমার বিরহী জীবনের প্রেমোপাখ্যান।
তারিখ-২৮/০৬/২০২০
সময়-৩:৩০ এ এম
মোট পড়েছেনঃ ৮৯২জন
আজ পড়েছেনঃ ০জন
খুব ভালো লাগলো। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
ভালো থাকুন দিদি
অসংখ্য ধন্যবাদ রইল
অল্প কথায় বেশ কড়কড়ে আশাবাদ!!
মৈরাও রক্ষা নেই, পিছু নেবেই অলীক ভাবনা!!!
এইটুকু অলীক ভাবনা
যদি অশান্ত মনে এনে দেয়
শান্তি,স্বস্তি
তবে এই অলীক ভাবনা ভালো তো
আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন
সাময়িক স্বস্তির জন্য ভাল, তবে এটি অলীক এটি মনে রাখতে হবে।
ডায়েরীর লেখাও অনেকসময় বিখ্যাত হয়ে যায়। লিখুন, একজন এ্যানা ফ্রাংক হোন
কৃতজ্ঞতা অশেষ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন ❤
মুগ্ধতা । সুন্দর লিখেছেন — তুমিহীন নিঃসঙ্গ সময়ে লিখে রাখা-
আমার বিরহী জীবনের প্রেমোপাখ্যান। — শুভ কামনা রইলো ।
সুন্দর মন্তব্যদানে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন
কেউতো জানুক কেমনে কেটেছে বিরহীনির বিরহী প্রহরেরা। খুব সুন্দর হয়েছে। কিন্তু এত অল্পতে কি হয়? আরেকটু বড় করে লিখুন।
শুভ কামনা ❤❤
অনন্য, অপূর্ব শব্দ বুনন ।
দারুণ প্রকাশ দিদি।
প্রেমোপাখ্যান এমনি হয়!
দারুণ লিখনী!
ডায়েরি এতো সুন্দর করে লেখা যায়…
শুভেচ্ছা রইলো।
ডায়েরীর লেখা উজ্জ্বল হয়ে উঠুক। আলো ছড়াক চতুর্দিক।
মরার পরে জেনে কি হবে? ভুত হয়ে ঘাড় মটকে দিতে পারলে কাজ হতো 🙂
লেখা কিন্তু ভালো হয়েছে।
শুভ কামনা।