মানবিক মানুষ চাই।

প্রেম তুমি ভালবাসা হয়ে থাকো।
ভালবাসা তুমি প্রেম হয়ে থাকো।
অন্তরে দাও শান্তি আর প্রশান্তি।
প্রেম দিয়ে দূর করো জগতের সব জঞ্জাল অশান্তি।
মানুষকে করো সামাজিক ধার্মিক।
মানুষ হোক মানবিক আর নৈতিক।
মানবতার ধর্মীয় বিশ্বাসের হোক জয়।
হিংসা বিদ্বেষ রোষের হোক পরাজয়।
বন্ধ হোক বিবেদ বিস্মবাদ হানাহানি।
অন্যের সম্পদ নিয়ে বন্ধ হোক অন্যায্য টানাটানি।
বন্ধ হোক জুলুম নির্যাতন অন্যায় অবিচার।
সুপ্রতিষ্ঠিত হোক সমাজে সাম্য ন্যায় সুবিচার।
নির্মল শুভ সুন্দর শুদ্ধ হোক মানুষের আত্মা।
বিদায় হোক নারী নির্যাতন খুন ধর্ষণের প্রেতাত্মা।
বন্ধ হোক প্রকৃতির ওপর নিষ্ঠুর নির্দয় নির্মম আচরণ।
পাপ অন্যায় অবিচার বন্ধ হয়ে সমাজে হোক পরিশুদ্ধ মানুষের বিচরণ।
শিশু নারী নির্যাতন যৌন নিপীড়ন বন্ধ হোক চিরতরে।
মুক্ত স্বাধীন মানুষের মতো শিশু নারীরা নির্ভয়ে  চলাচল করবে শীর উঁচু করে।

সমাজে প্রতিষ্ঠিত হোক প্রেম প্রীতি সৌহার্দ্য ভ্রাতৃত্ব সাম্য।

বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই গড়ে তুলবো সোনার বাংলা এটাই কাম্য।

মানুষ তুমি হও মানবিক অন্তরে জাগ্রত করো বিবেক বুদ্ধি বিবেচনা।

মেনে চলো ধর্মীয় রীতিনীতি নৈতিকতা বিবর্জিত অমানুষ হইও না। 

মোট পড়েছেনঃ ৮২৮জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

    1. বড্ড অভাব এই সমাজে। যে কারণে সমাজে এতো বিভক্তি। বিবাদ বিস্মাদ। মন্তব্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি ।

  1. মানবিকতা কোথায় যেন লুকিয়ে আছে, আজকাল খুঁজে পাইনা। মানবিক মানুষের আজ বড় অভাব। খুব সুন্দর একটা বিষয় নিয়ে কবিতা উপহার দেবার জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন

    1. দিদি আসলেই মানবিকতা আজ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানবিকতা না থাকলে আমার মানুষ হিসেবে দাবী করি কিভাবে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ । শুভ কামনা রইলো ।

  2. সমাজে প্রতিষ্ঠিত হোক প্রেম প্রীতি
    সৌহার্দ্য ভ্রাতৃত্ব সাম্য।
    কবির চোখে যেমন দেখি
    সবই মোদের কাম্য।
    ভাল লাগলো। শুভ কামনা।

  3. শিশু নারী নির্যাতন যৌন নিপীড়ন বন্ধ হোক চিরতরে।
    মুক্ত স্বাধীন মানুষের মতো শিশু নারীরা নির্ভয়ে চলাচল করবে শীর উঁচু করে।

    আপনার মতো আমিও মহান সৃষ্টিকর্তার কাছে সদাসর্বদা এই প্রার্থনাই করি। জয় হোক মানবতার।

    1. আমার প্রত্যাশার সঙ্গে আপনার প্রত্যাশা মিলে যাওয়ায় আনন্দ লাগছে। আসলে সব মানবিক মানুষের চাওয়া পাওয়া একসূত্রে গাঁথা। শুভ কামনা রইল দাদা।

    1. আমার প্রত্যাশার সঙ্গে আপনার প্রত্যাশা মিলে যাওয়ায় আনন্দ লাগছে। আসলে সব মানবিক মানুষের চাওয়া পাওয়া একসূত্রে গাঁথা। শুভ কামনা রইল দাদা।

      1. নিতাই দাদার জবাব আপনার জবাবে চলে গেছে বলে দুঃখিত। @ খাদিজাতুল কুবরা, আপনার সুন্দর মন্তব্য আমাকে আনন্দিত করেছে। আসলেই মানবিকতার চরম ক্রান্তিলগ্নে আমরা। অবশ্যই মানবিকমূল্যবোধ জাগ্রত করতে হবে শুভ সুন্দর সমাজের জন্য। শুভ কামনা রইল।

  4. পরস্পরের প্রতি প্রীতি, সৌহার্দ্য, ভাতৃত্ব, আলোবাসায় সমৃদ্ধ এক পৃথিবী গড়ে উঠুক। সামাজিক সাম্যতা প্রতিষ্ঠিত হোক, দূর হোক ধর্ম-বর্ণের বাড়াবাড়ি। এমন একটা মানবিক পৃথিবীর প্রত্যাশা করি আমরা সবাই।

    সুন্দর ভাবনার প্রতিফলন ঘটেছে কবিতায়।
    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

    1. আপনার সুন্দর এবং প্রত্যাশামূলক মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার সঙ্গে কন্ঠ মিলিয়ে বলি — সামাজিক সাম্যতা প্রতিষ্ঠিত হোক, দূর হোক ধর্ম-বর্ণের বাড়াবাড়ি। এমন একটা মানবিক পৃথিবীর প্রত্যাশা করি আমরা সবাই।
      শুভ কামনা অফুরান ।

মন্তব্য করুন