
তোদের নিউরন গুলোতে ঝাঁঝালো আঁশটে গন্ধ
চকলেট হয়ে গলে পরে,
পূর্ব পুরুষের বায়বীয় শরীরের লোমকূপ বেয়ে।
তিন পুরুষের মহাকাব্যে
কাক চেটে নেয় রস,
সাদা হাগু বেয়ে পরে তোদের কালো মাথায়।
বাতাস,মাটি আর জলের
আলাপ চারিতায়,
শবদেহ গিলে খাওয়ার
দায় নিলো মাটি।
নাভীর তলদেশ থেকে ক্ষুধা এসে ভিড় করে
মস্তিষ্কের পাতিলে।
আলু সেদ্ধ হলে মেনে নেই
রান্না হলো উনুনের গোস্ত।
বিরিয়ানির গন্ধ গিলছে
মাটির শরীর।
সেদ্ধ মাংসের মিছিলে
অমিমাংসিত তাত্ত্বিকের ভিড়।
মোট পড়েছেনঃ ৬৯৫জন
আজ পড়েছেনঃ ০জন
সেদ্ধ মাংসের মিছিলে
অমিমাংসিত তাত্ত্বিকের ভিড়।
লাইন গুলো দারুছিলো।
ভালোবাসা রইল
ভালোবাসা নিস
জটিল এবং দুর্বোধ্য আমার কাছে। ভালো থাকবেন।
শুভাচ্ছা,নিবেন ভাই
এখন শুধু মানুষ নিজের মাংস নিজেই খাওয়া বাকি
নতুন লেখার উপাদান পেলাম।শুভেচ্ছা রইল
বাহ্ চমৎকার লাগলো। নিজেকেই রান্না করে খাওয়া বাকী রইলো। ক্ষুধার্ত মানুষ হিংস্র হয়ে ওঠে তখন তার নিজের শরীরকেই খাদ্য মনে হয়। শুভ কামনা রইলো
আপনার জন্যও শুভ কামনা,রইল
পাঞ্জল শব্দের গাঁথুনি।
ধন্যবাদ ভাই
প্রাসঙ্গিক কবিতা,
খুব সুন্দর লিখেছেন।
নাভীর তলদেশ থেকে ক্ষুধা এসে ভিড় করে
মস্তিষ্কের পাতিলে।
—————দারুণ কাব্যিক কথা।
শুভেচ্ছা জানবেন ভাই