রঙিন প্রজাপতি

  1. দু’টি পাতার বৃন্তে একটি ফুল,
    গোলাপি রঙা পুষ্প পাপড়ির সনে-
    প্রেমালিঙ্গণে মশগুল,
    বর্ণিল সাজে রঙিন প্রজাপতি।
    তোমায় আমি হিংসে করি অতি!
    সবুজের সমারোহে তোমার রুপের দ্যুতি-
    বেড়েছে বহুগুণ।
    আনমনে গাইছো তুমি গুনগুন,
    ফুলে  ফুলে  তোমার অবাধ বিচরণ।
    রুপের ছটা দেখে কে বলবে-
    এককালে শুঁয়োপোকা ছিলে!
    তোমার সৌন্দর্যে মাতাল প্রকৃতি দোলে।
মোট পড়েছেনঃ ১,৬১০জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. বর্ণিল সাজে রঙিন প্রজাপতির সৌন্দর্য নিয়ে লিখলেন।
    প্রজাপতি একসময় শুঁয়োপোকা ছিলো তা আমাদের মনেই থাকে না।

    কবিতা ভালো লেগেছে আপু।
    শুভ কামনা।

  2. প্রজাপতির অপার সৌন্দর্যকে আমিও হিংসে করি। অথচ কিম্ভুতকিমাকার কীট থেকেও সৌন্দর্য বিকশিত হতে পারে প্রজাপতি তার বড় উদাহরণ।

    চমৎকার কবিতা পড়লাম আপু। ভালো থাকুন।

মন্তব্য করুন