তুমি এসো না!

 

তুমি এসো না কভু আমার জীর্ণ কুঠিরে।
এখানে আদর সোহাগ ভালবাসা আছে।
নেই জীবন রংগীন করার প্রাচুর্য ।
এখানে প্রাণের উচ্ছ্বাস আর আনন্দের
বন্যা আছে নেই বিত্ত্ব বৈভবের ছড়াছড়ি।
এখানে বৃষ্টিতে ভেজার কাদাজলে মাখামাখি
আছে নেই সানরুপ তুলে শত মাইল বেগে
বৃষ্টিতে গাড়িতে লুটেপুটে নেয়ার আননদ ।
এখানে ছাদ ফোটা দিয়ে ঘরে জ্যোৎস্না আলো
মাটিতে গড়াগড়ি খায় তা মনের আনন্দে গায়ে মাখা যায় ।
নেই অমাবস্যার কালো অন্ধকারের রাজত্ব।
এখানে সোনার খনি নেই, নেই হাজার
পাওয়ারের আলোর ঝলকানি।
আমার কুঠিরে মাটির পিদিমে আছে ভালবাসার
কলতান। অন্তরের নির্মল সুখ। প্রেমে কানায়
কানায় পূর্ণ আদিম সুখ প্রাণ চাঞ্চল্য আনন্দ উচ্ছ্বাস । 
ভালবাসার নান্দনিক প্রেমঘাথা।।
মোট পড়েছেনঃ ৭২১জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. ভালবাসার নান্দনিক প্রেমগাথাটা
    ভালই লেগেছে।
    কিন্ত লাইন গুলিকি ভেঙে গেছে ?
    নাকি প্রেম সাগরে ডুব মেরেছে ?
    শুভ কামনা।

    1. হ্যাঁ দাদা প্রেম সাগরে ডুব দেয়নি, লাইনগুলো ভেঙে লেখার নান্দনিকতা ম্লান করে দিয়েছে। জেনে খুশি হয়েছি আপনার লেখাটা ভালো লেগেছে। ভালো থাকবেন দাদা। শুভ কামনা অফুরান।

  2. খুব ভালো লাগলো ভাইয়া। আপনার লেখা, মন্তব্য নিয়মিত পাচ্ছি তাই খুব ভালো লাগে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো।

  3. ভালোবাসার নান্দনিক প্রেমগাঁথায় যে ভালো থাকতে পারে, তার আর কিছুর দরকার হয় না। যার সব লাগে, তার আসলেই কিছুই পাওয়া হয় না।

    কবিতা ভালো হয়েছে।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন