তোমাকে দেখে!

 

তোমাকে দেখে আচমকা !
হৃদয়ে জেগেছে তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা। ।
হৃদয় মন হয়েছে রোমাঞ্চিত আর শিহরিত।
হৃদয় আমার হয়েছে আনন্দে আবেগাপ্লুত।
চেয়েছিলাম তোমাকে চিরদিন পাশে।
তোমাকে নিয়ে বাঁচবো প্রতিটি নিঃস্বাসে।
জানিনা কেন আমায় ফেলে চলে গেলে কোন অজানায়।
পাইনি তোমার ঠিকানা তারপরেও অনেক খুঁজেছি তোমায় ।
তবুও আমার দিন যায় রাত কাটে তোমারই অপেক্ষায়।
ঘুম আসেনা শীত গ্রীষ্ম বর্ষা আর বর্ণিল জ্যোৎস্নায়।
পাখির সুর শীতের শিশির রিমঝিম বর্ষার প্রকৃতির অপরূপ শোভা।

কোনো কিছুই লাগেনা ভালো লাগেনা মনোলোভা।
তুমি রূপসী অনন্যা আমার ভালবাসার অনবদ্য কবিতা।
দাও না তুমি ধরা প্রেম নিয়ে কেন করো এতো ভণিতা।
দেখে আবার তোমাকে হৃদয়ে আমার জেগেছে আনন্দের দোলা।
আনন্দে উচ্ছ্বসিত হই প্রেমকাননে বসেছে যেন প্রেমের সুন্দর মেলা।
অবশেষে এলে প্রেমের কবিতা হয়ে আমার জীর্ণ কুঠিরে।
প্রেম প্রীতি ভালোবাসা পূর্ণতা পেয়েছে মোর হৃদয় মন্দিরে।

মায়া মমতা ভালবাসায় সিক্ত হৃদয় আমার আজ বড্ড দিশেহারা।
তোমাকে ছাড়া জীবন আমার অপূর্ণ ছিল যেন একেবারে ছন্নছাড়া।
আমার জীর্ণ কুঠিরে জানিয়ে অভ্যর্থনা আলিঙ্গন করে কপোলে দিলাম চুম্বন।
দুই হৃদয়ে লেগেছে প্রেমের দোলা দেহমন আর প্রাণে লেগেছে অনাবিল শিহরন।
তুমি সজোরে আঁকড়ে ধরে বললে দেখ হয়েছে আমাদের মধুর মিলন।
আমাদের নব যাত্রা শুভ হবে অটুট রবে আরও সুদৃঢ় হবে প্রেমের বন্ধন।

দুই প্রেমিক প্রেমিকার হৃদয় আর মনের মধুর মিলনে।
প্রকৃতিতে যেন ফুল ফুটে পাখি উড়ে ভ্রমর ছোটে মধু আহরণে।
পাখিরা কিচির মিচির করে আকাশে ছেড়ে দিয়েছে ডানা।
আমরাও আকাশে হাসি শূণ্যে ভাসি পেয়েছি যেন পাখির ডানা।

মোট পড়েছেনঃ ১,৫৮৯জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. দারুন লিখেছেন। প্রেমের আকুলতা দারুন লাগলো। প্রিয়জনকে দেখলে বুঝি এমনই উথাল পাতাল করে! প্রকৃতিতে ফুল ফোটে, পাখি গান গায়। সবকিছুতেই স্বর্গ অনুভূত হয়। ভালো থাকুন সুস্থ থাকুন

    1. প্রিয় জনকে দেখলে হৃদয় যে উথাল পাতাল করে তা বুঝাই কিভাবে। আপনার কেমন লাগে! যাক পরে জান যাবে। আপনার সুন্দর মন্তব্য সব সময় আমাকে অনুপ্রাণিত এবং উৎসাহী করে। ধন্যবাদ দিদি পাশে থাকার জন্য।

  2. “কোনো কিছুই লাগেনা ভালো লাগেনা মনোলোভা।
    তুমি রূপসী অনন্যা আমার ভালবাসার অনবদ্য কবিতা।“
    এই অনবদ্য কাব্যিক ছোয়ায়
    প্রিয়তমার মন ছুয়ে যায়।
    ভাল লাগলো। শুভ কামনা।

  3. ব্যর্থপ্রেমের কথামালায় সজ্জিত আপনার লেখাটি পড়লাম।
    এত সহজ সমীকরণে না লিখে কিছুটা বিমূর্ত হলে আরও বেশি ভাল লাগতো।
    শুভেচ্ছা জানবেন । নিরন্তর শুভেচ্ছা!

    1. আপনার সুন্দর পরামর্শ বা সমালোচনা নিঃসন্দেহে আমাকে উদ্দীপ্ত এবং উজ্জীবিত করবে। লেখালেখিতে নবীন আনকোরা তাই কিছুটা ঘাটতি থাকতেই পারে। ধন্যবাদ অশেষ।

  4. যাকে ভালো লাগে, তাকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়। মনে মধ্যে ভালো লাগাটাই একদিন ডালপালা ছড়িয়ে পরিনত হয় ভালোবাসার উদ্যেনে। প্রেয়সীর প্রতি নিবেদিত কবিতাটি পড়ে ভালো লাগলো

    শুভ কামনা 🌹🌹

    1. প্রথম দেখার ভালো লাগ,ভালবাসা, প্রথম প্রেম কেউ কোনো দিন ভুলতে পারেনা। ভুলে থাকা সম্ভবও নয়। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ অশেষ। ভালো থাকবেন।

মন্তব্য করুন