তুমি নও আমার।

তুমি নও আমার ভালবাসা।
তুমি নও আমার বেঁচে থাকার আশা।
তুমি নও আমার অনুপ্রেরণা।
তুমি নও আমার একান্ত-ভাবনা।
তুমি নও আমার হাসিকান্না।
তুমি নও আমার বিরহ-বেদনা।
তুমি নও আমার প্রাণের অনুভব।
তুমি নও আমার অন্তরের সৌরভ।
তুমি নও আমার অপেক্ষার প্রহর।
তুমি নও আমার সুখের নহর।
তুমি নও আমার আনন্দ উচ্ছ্বাস।
তুমি নও আমার একরাশ বিশ্বাস।
তুমি নও আমার লাল গোলাপ।
তুমি নও আমার কাঁটার আঘাতের প্রলেপ।
তুমি নও আমার সুখের ক্ষণ।
তুমি নও আমার আশার কিরণ।

তুমি নও আমার হৃদয়ের অনুরণন।

তুমি নও আমার ভালোবাসার আলোড়ন।
তুমি নও আমার মনের আকুলতা।

তুমি নও আমার হৃদয়ের ব্যাকুলতা।

তুমি নও আমার ভোরের আলো।
তুমি নও আমার জ্যোৎস্নার আলো।
তুমি নও আমার বর্তমান ভবিষ্যৎ।
তুমি কেবলই আমার অতীত।
আমার জীবনের কোথাও নেই তোমার উপস্থিতি।

তাই হৃদয় মন ভালবাসা টের পায়না তোমার অনুপস্থিতি।

তোমাকে ছাড়া জীবন আমার অচল এমন ভেবো না।

উত্তাল ঢেউ ঢিঙ্গিয়ে যেতে আমি আর ভয় পাই না।

মোট পড়েছেনঃ ৮৭৮জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. কথার সাথে উপলব্ধির মিল পাচ্ছি না।
    যে কিছুই নয় সে থাকে না অতীত, বর্তমান, ভবিষ্যতে।
    থাকে না মনে, মননে, স্মৃতিতে, অক্ষরে।
    তুমি নও কবিতায় তুমি ময় প্রকাশ হয়ে গেলো 🙂 🙂
    শুভ কামনা 🌹🌹

    * হৃদয় মন ভালবাসা ঠের পায়না তোমার অনুপস্থিতি *
    এই লাইনে সম্ভবত *টের* লিখতে চেয়েছিলেন।

    1. আপনার সুন্দর সমালোচনার জন্য ধন্যবাদ। আমার ব্যার্থতা আমার অনুভূতি সঠকভাবে উপস্থাপন করতে পারিনি মনে হচ্ছে আপনার। ধন্যবাদ।

      1. লেখক লেখেন নিজের অনুভব দিয়ে। পাঠক পড়েন নিজস্ব অনুভূতি দিয়ে। পাঠকের পাঠ-প্রতিক্রিয়ায় লেখকের বিনয়ী মনোভাব লেখাকে সার্থক করে তোলে। সমালোচনা সাদরে গ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে।

  2. বাহ্!
    দারুন লিখছেন পড়ে মুগ্ধ হলাম। আমি ভেবেই পাইনা সবাই এত ভালো করে লিখে কিভাবে! সবার লেখা পড়ে শেখার চেষ্টা করছি, এখনো শেখার অনেক কিছু বাকি।

    1. ছোট কিন্তু সুন্দর মন্তব্য । হ্যাঁ অতীত তুমি ভালো থাকো। আমি আর আপনিও ভালো থাকবো ইন শা আল্লাহ্‌ । প্রীতিময় শুভেচ্ছা রইলো ।

মন্তব্য করুন