তখন প্রেমিক প্রেমিকার যৌবনকাল।
দেশে শুরু হল করোনাকাল।
বসন্ত এলো আর গেলো।
দিন রাত মাস বছর যুগ কেটে গেলো।
দেহের বয়স বাড়ে তো মনের বয়স বাড়ে না।
আবেগ অনুভূতি মায়া মমতার তো ক্ষয় হয় না।
অবশেষে নির্মূল হয় বিদায় ঘণ্টা বাজে মহামারী করোনার।
মুক্ত সজীব সুন্দর প্রাণবন্ত পৃথিবীতে ফিরে আসে নব প্রাণসঞ্চার।
দুই প্রেমিক প্রেমিকার মিলনের আনন্দে সবাই হয়ে উঠে উৎসবমুখর।
পৃথিবীতে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য আনন্দধারা।
সবার মন ফিরে পেয়েছে রংয়ের ফল্গুধারা।
ফুল ফোটে প্রজাপতি ভ্রমর উড়ে প্রকৃতি ফিরে পেয়েছে যেন তার রূপ যৌবন।
জীব জন্তুরা বনে বাদাড়ে আপন খেলায় মত্ত পাখি ধরেছে মনের সুখে গান।
পুকুর নদী সাগরের মাছ ঝাকে ঝাকে দিকবিদিক ছুটোছুটি করে তুলেছে তুফান।
পৃথীবি জুড়ে আনন্দ উচ্ছ্বাস আলোড়ন শিহরণে উল্লসিত সবাই।
সুস্থ পৃথিবী সুস্থ মানবতার সুস্থ মানুষের জয় গান গাইছে সবাই।
প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের ঘটে পরাজয়।
পৃথিবীতে মানবতা প্রেম প্রীতি ভালবাসা আবেগের ঘটে জয়।
করোনাকালের প্রেম।
মোট পড়েছেনঃ ৮৭৯জন
আজ পড়েছেনঃ ০জন
আমরা তেমন করোনা-বিজয় দিনের প্রত্যাশায় থাকি।
কিন্তু সে প্রত্যাশা কবে পুরণ হবে তা আমারা কেউ জানি না।
আমরা জানি না। তবে মহান আল্লাহরাব্বুলআলামিনই ভালো জানেন। ধন্যবাদ অশেষ। ভালো থাকবেন ভাই।
করোনা কালের প্রেম দারুন শিরোনাম। ঈশ্বরের কাছে প্রার্থনা প্রতিনিয়ত , করোনা থেকে মুক্তি দিক খুব শীঘ্রই। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
মুক্তি কবে পাবো জানি না। আশায় বুক বেঁধে আছি। শুভ কামনা রইল।
আমরা সবাই এমন দিনটির অপেক্ষায়, যখন সবাইকে আর মুখোসের আড়ালে লুকোতে হবে না। বসন্ত আনন্দে প্রকৃতিতের সাথে মিশে যেতে পারবো আমরাও, যেন আমরাও প্রকৃতিরই একটা অংশ। প্রেমিক প্রেমিকাকে আর ঘরের কোনে ঘুমড়ে বসে থাকতে হবেনা, একে অপরের হাত ধরবে কোন গ্লাভসের আবরণ ব্যতি………. শুভ কামনা জানিয়ে গেলাম কবি।
অনেক সুন্দর মন্তব্য এবং দারুণ প্রত্যাশার প্রকাশ। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছি করোনামুক্ত সুন্দর দিনটির জন্য। শুভেচ্ছা এবং শুভ কামনা রইল।
একরাশ মুগ্ধতা । মনোরম লেখনী
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
আশা প্রত্যাশা বুকে নিয়েই দিন গুনছি। আমরা করোনাকে জয় করবো একদিন।
সুন্দর কবিতা লিখেছেন ভাই। ভালো থাকুন।
আশা নিয়েই বাচে মানুষ। তাই আমরাও শুভ দিনের অপেক্ষায়। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ অশেষ।
অনেক সুন্দর মন্তব্য এবং দারুণ প্রত্যাশার প্রকাশ। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষায় আছি করোনামুক্ত সুন্দর দিনটির জন্য। শুভেচ্ছা এবং শুভ কামনা রইল।
দুর্দান্ত লিখেছেন ভাইজান
করোনাকাল- চমৎকার ফুটে উঠেছে লিখায়।
ভালো থাকবেন
আনন্দিত হয়েছি সুন্দর মন্তব্যে। আপনিও ভালো থাকবেন। শুভ কামনা ।
পৃথিবী যেন আবার আনন্দ উচ্ছলতায় পরিপুর্ন হয়ে ওঠে।
কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
কবিতাটি ভালো লাগার জন্য ধন্যবাদ জানাই । শুভ কামনা , ভালো থাকবেন ।
নিশ্চয় আমরা করবো জয় একদিন
ইন শা আল্লাহ্ মানব জাতির জয় হবেই । শুভ কামনা রইলো ।
প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের ঘটে পরাজয়।
পৃথিবীতে মানবতা প্রেম প্রীতি ভালবাসা আবেগের ঘটে জয়।————-চমৎকার তাই জানি হয় প্রিয় কবি দা
প্রত্যাশা করোনাভাইরাসের পরাজয় হবে। জয় হবে মানবতার । মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই ।
চমৎকার লেখা,মুগ্ধ হলাম।
আপনি মুগ্ধ হয়েছেন জেনে আনন্দিত হলাম । শুভ কামনা রইলো ।
জীব জন্তুরা বনে বাদাড়ে আপন খেলায় মত্ত পাখি ধরেছে মনের সুখে গান।
পুকুর নদী সাগরের মাছ ঝাকে ঝাকে দিকবিদিক ছুটোছুটি করে তুলেছে তুফান।
পৃথীবি জুড়ে আনন্দ উচ্ছ্বাস আলোড়ন শিহরণে উল্লসিত সবাই।
————-কেটে যাক করোনা। মানুষেরা উল্লসিত হয়ে উঠুক এইসব মাছেদের মতো।
আপনার সুন্দর মন্তব্য আমার হৃদয় প্রাণ মন জুড়িয়ে গেলো। আপনার সুরে বলি — কেটে যাক করোনা। মানুষেরা উল্লসিত হয়ে উঠুক এইসব মাছেদের মতো। মহান আল্লাহ্ আমাদের ফরিয়াদ কবুল করুণ। প্রীতিময় শুভেচ্ছা আর শুভ কামনা রইলো ভাই।