১]
ঝরঝর বৃষ্টি এলো আষাঢ় গগনে,
দুলে ওঠে প্রাণ মন চঞ্চল পবনে।
কতদিন দেখিনি এমন বারি বরষণ,
চিত্ত আকুল হলো সিক্ত তনু মন।
মেঘের আঁধারে লুকায় যত পাপ পঙ্কিলতা,
কাব্য হয়ে উঠলো ফুটে মনের কথকতা।
তৃণলতা সাজলো ওই, নানা বর্ণিল সাজে,
বৃষ্টির আহ্বানে ফুলকলি ফোটে লাজে।
[২]
বৃষ্টি এলো ঝমঝমিয়ে
টিনের চালে, তালে তালে।
বৃষ্টি এলো নতুন সাজে,
সপ্ত সুরে বীনা বাজে।
বৃষ্টি এলো দূর পাহাড়ে,
স্বপ্ন ফোটে মন বাহারে।
বৃষ্টি এলো ভালোবেসে
প্রিয়ার মিঠে প্রেম পরশে।
বৃষ্টি এলো টগবগিয়ে
মাতাল প্রেমের স্বপ্ন নিয়ে।
বৃষ্টি এলো বৃষ্টি এলো
নবরাগের সৃষ্টি হলো।
বেশ তো হলো বৃষ্টি এলো
আবার শুভদৃষ্টি হলো।
মোট পড়েছেনঃ ৮৪৪জন
আজ পড়েছেনঃ ০জন
বেশ প্রাণবন্ত আর সুন্দর লেখা —- মেঘের আঁধারে লুকায় যত পাপ পঙ্কিলতা,
কাব্য হয়ে উঠলো ফুটে মনের কথকতা।
ধন্যবাদ , ভালো থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ রইলো।
ভালো থাকুন সবসময়।
ভাইয়া দারুন লাগলো বৃষ্টি নিয়ে কবিতা। আবার শুভদৃষ্টি ও হলো ! চমৎকার। ভালো থাকবেন সুস্থ থাকবেন
বৃষ্টির কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
নিরন্তর শুভকামনা দিদিভাই।
চমৎকার বৃষ্টির গান, যখন মুসল ধারে বৃষ্টি নেমে পৃথবী সতেজ হয় আমাদের ভেতরটাও যেন তখন সতেজতা লাভ করে। আগে বৃষ্টি এলে ভিজতাম প্রায়ই, এখন বজ্রপাতের ভয় ছাড়াও করোনা উপসর্গ ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে মনের ভেতর ভেজার সুখটা পুষে রাখি ভবিষ্যতের জন্য। ভালো থাকবেন ভাইজান।
বাহ! চমৎকার মন্তব্য।
কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো তবে আমি কিন্তু এখনো বৃষ্টিতে ভিজি। বৃষ্টিতে ভিজতে সত্যি আলাদা রকমের মজা আছে। করোনা নিয়ে এখন আর ভাবছি না যা হবার তা হবে। তবে সাবধানে থাকি আর নিয়ম মেনে চলি। ভালো থাকুন কামাল ভাই সতর্ক থাকুন। শুভকামনা।
মনোহর লেখনী
সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইলো।
শুভকামনা।
এ সময়ে আপনার লেখা বৃষ্টির কবিতা সোনেলা ব্লগে খুবই ভালো লাগছে দাদা। দারুণ লিখেছেন।
শুভকামনা থাকলো।
অনেক অনেক শুভকামনা রইলো দাদা।
ভালো থাকুন সবসময়।
বৃষ্টিকে লেখার শব্দে দারুন এঁকেছেন ভাই। বৃষ্টি নেমে এলে প্রকৃতি সাজে নতুনরুপে।
শুভকামনা রইলো।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রই্ল ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
বৃষ্টি মানেই সতেজতা
শুভেচ্ছা রইলো আপু।
বৃষ্টিরদিনে এমন কবিতা সত্যিই ভালো লাগলো,দাদা।
ভালো লাগলো জেনে অনুপ্রাণিত হলাম।
শুভকামনা রইলো প্রিয় দাদা।
ছোট ছোট ছন্দে চমৎকার লিখেছেন ভাই।
ভালো লাগলো
চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাই।
ভালো থাকুন সবসময়।
বেশ ছন্দময় প্রিয় কবি দা
ভাল আছেন তো
.
আমি ভালো আছি লিটন ভাই। অনেকদিন পরে আপনাকে পেয়ে ভালো লাগছে।
শুভকামনা রইলো।
চমৎকার লেখনি।
বাহ! চমৎকার বৃষ্টিকথন।