মৃত্যুর মিছির আমার আর
ভালো লাগছে না,
ভালো লাগছেনা গুনতে
মানুষের লাশ।
স্বাস্থ্যবিধি আমার আর
ভাল লাগছে না,
ভালো লাগছে না হোম
কোরেন্টাইন বাস।
গৃহবন্দি সমাজ আমার আর
ভাল লাগছে না,
ভালো লাগছে না দুঃখী মানুষের কারাবাস।
কর্মহীন জীবন আমার আর
ভাল লাগছে না,
ভালো লাগছে না অভাবী
মানুষের সর্বনাশ।
মুখবন্দি পরিবেশ আমার আর ভাল লাগছে না,
ভালো লাগছে না অনাহারি
মানুষের দীর্ঘশ্বাস।
কোভিড উনিশ আমার আর
ভাল লাগছে না,
ভালো লাগছে না দরিদ্র
মানুষের হাহুতাস।
আমার মৃত্যুতেও যদি চড়ে
করোনার গলায় ফাঁস,
মৃত্যুদণ্ড ঘোষণার দিলাম
জীবন বাজির তাস।
তবুও করোনার হোক মৃত্যু
এই করিলাম আশ
শান্তি সুখের এই বসুধায়
হোক মানুষের বাস।
মোট পড়েছেনঃ ৬৫২জন
আজ পড়েছেনঃ ০জন
অসাধারণ প্রকাশ।
ধন্যবাদ অগ্রজ
শুভেচ্ছা
অতুলনীয় লেখা, শুভ কামনা রইলো
ধন্যবাদ প্রিয়।
খুব ভালো বলেছেন। করোনার মৃত্যু হোক আর ভালো লাগছে না। ঈশ্বর মঙ্গল করুন সবার। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
ধন্যবাদ প্রিয় ।ভাল থাকবেন।
ভালো লাগলো দাদা।
পৃথিবীতে শান্তি ফিরে আসুক।
এ কামনা করি।
ধন্যবাদ প্রিয়জন
করোনা বিদায় হোক।
আমার মৃত্যুতেও শেষ হোক তার বিস্তার
এটা তো আমাদের কারোই ভালো লাগছেনা ভাই। আমাদের নাভিশ্বাস উঠে গেছে, কবে যে মুক্ত দুনিয়া পাবো??
সবাই চাইছে অনেক করে।হবে একদিন ইনশে আল্লাহ