তাকে হারিয়ে ফেলার কারণে,
একটা কবিতা লেখা যেতেই পারে।
হোক না সে কবিতার নাম কষ্ট,
হোক না সে কবিতা দুঃখের,
তবুও চাই ই চাই একটা কবিতার সৃষ্টি।
শুধু তাকে হারিয়ে ফেলার জন্যে,
উল্লাস করতে চাই সৃষ্টির সুখে!
তার ফিরে না আসার কারণে,
একটা গল্প লেখা যেতেই পারে।
হোক না সে গল্পের নাম হতাশা,
হোক না সে গল্প যন্ত্রণায় ভরা,
তবুও চাই ই চাই একটা গল্পের সৃষ্টি।
শুধু তার ফিরে না আসার জন্যে,
উল্লাস করতে চাই সৃষ্টির সুখে!
তার প্রতিশ্রুতি ভুলে যাওয়ার কারণে,
একটা গান লেখা যেতেই পারে।
হোক না সে গানের নাম বিরহ,
হোক না গান চোখের জলের,
তবুও চাই ই চাই একটা গানের সৃষ্টি।
শুধু তার প্রতিশ্রুতি ভুলে যাওয়ার জন্যে,
উল্লাস করতে চাই সৃষ্টির সুখে!
মোট পড়েছেনঃ ১,০২১জন
আজ পড়েছেনঃ ০জন
বিষয়বস্তু খুব ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন
হারিয়ে ফেলা, ফিরে না আসা আর প্রতিশ্রুতি ভুলে যাওয়ার মত পূণ্যকর্মগুলো
চক্রারে ফিরে আসা খুব জরুরী।
তাহলেই জারি থাকবে সৃষ্টি-সুখের-উল্লাস।
ভুলে গেলে আর কষ্ট পাওয়া যায় না।
ভালো লাগলো কবিতাটি
খুবি ভালো লেখনী দিদি।
চমৎকার লিখছেন আপু।
কবিতার বিষয়গুলি মুগ্ধকর। ভাল লিখেছেন। ভাল থাকুন।
বিরহ বেদনার অপূর্ব প্রকাশ পেয়েছে। ধন্যবাদ।
একটা বিরহের গান লেখ।