ওগো বর্ষা! ওগো বৃষ্টি!
ঝরো ঝরো অঝোর ধারায়।
ভিজিয়ে দাও সিক্ত করো বসুন্ধরা
তপ্ত দগদ্ধ জন জীবনে দাও শান্তি আর প্রশান্তি
সবুজ প্রকৃতি পাহাড় পর্বতে দাও প্রাণের ছোয়া
জীব ও জলজ জীব বৈচত্র্যে আনো প্রাণচাঞ্চল্য
পুকুর নদী আর সাগরের জলজপ্রাণী হোক আনন্দে আত্মহারা।
পশু পাখি আর ময়ুর পেখম তুলে নাচুক আপন ভুবনে।
মানুষের হৃদয় মনকে অঝোর ধারায় ভিজিয়ে দাও রাংগিয়ে দাও।
হৃদয় মন বর্ষার আনন্দ উচ্ছ্বাসে উদবেলিত আর আলোড়িত হোক।
শিহরিত হোক হৃদয় ভালবাসা জাগ্রত হোক অন্তরে।
অনুপ্রাণিত আর জাগ্রত করুক ঘুমন্ত মানবতা আর নৈতিকতা
সৃষ্টি সুখের উল্লাসে উল্লসিত হোক জীবনধারা
ওগো বর্ষা! ওগো বৃষ্টি! ধুয়ে মুছে সাফ সুতুর করে দাও দেশ মাতাকে।
সকল অন্যায় অবিচার সমাজের জঞ্জাল অপসারিত করে দাও।
দূর হোক দুঃখ গ্লানী জরা খরা আর প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস।
উপভোগ্য লেখা। সুখময় হোক সাহিত্যে বিচরণ ।
ধন্যবাদ ভাই। শুভ কামনা রইলো।
আপনার প্রার্থণা যেন পূর্ণ হয়। এতো সুন্দর চাওয়া পূর্ণ হোক এই কামনা রইলো। সব পাপ-তাপ ধুয়েমুছে যাক, পৃথিবী বাসযোগ্য হোক সবার জন্য এমন বৃষ্টি , বর্ষা আমরাও চাই। ভালো থাকুন সুস্থ থাকুন
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবার প্রার্থনা এবং চাওয়া পূরণতা লাভ করুক। ধন্যবাদ দিদি।
চমৎকার আহ্বান
বিশুদ্ধ বৃষ্টির স্পর্শে
প্রাণ ফিরে পাক বিশ্বের সমস্ত সৃষ্টি।
জীবন প্রকৃতি জীব বৈচিত্র্যে পাণ ফিরে আসুক এটাই কামনা। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবে।
বর্ষা-বৃষ্টির কাছে আমাদের অনেক অনেক চাওয়া।
প্রত্যাশা বৃষ্টি আমাদের সকল প্রত্যাশা পূরণ করবে। ধন্যবাদ।
ভাল লেগেছে বর্ষা ও বৃষ্টির প্রার্থনা।
কয়েকটি বানানের প্রতি নজর দেবেন!
শুভেচ্ছা জানবেন।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। মোবাইলে লেখার কারণে হয়তবা বানানে সমস্যা হচ্ছে বা হয়েছে। আপনার সুন্দর পরামর্শ অবশ্যই ভবিষ্যতে মনে রাখবো। শুভ কামন। ভালো থাকবেন।
কল্যাণময় বৃষ্টি আসুক সমগ্র পৃথিবীজুড়ে।
তাই যেন হয় প্রিয় সুহৃদ। ভালো থাকবেন। শুভ কামনা।
চমৎকার লেখা।
আল্লাহ্ আমাদের সবাইকে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করুন।
হ্যাঁ, মহান আল্লাহ আমাদেরকে করোনাভাইরাস থেকে মুক্তি দিন। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভ কামনা রইলো।
নেমে আসুক বৃষ্টি-বর্ষা,
ধুয়ে যাক মহামারী, পাপ-পঙ্কিলতা,,
কবিতার মতো করে লেখা অনুভূতির প্রতি ভালোলাগা ও শুভ কামনা রইলো। ভালো থাকুন 🌹🌹
আপনার সুন্দর মন্তব্য আমাকে আরও লেখার ব্যাপারে উতসাহ যোগাবে। ভালো থাকবেন। ধন্যবাদ।
তীব্র গরমে বর্ষার শীতলতা বড্ড প্রয়োজন। ভালো থাকুন ভাই।
আসলেই, বর্ষাকাল তো শুরুই হয়ে গেছে। ধন্যবাদ।
সব দূর হোক বর্ষণে।
ভালো লাগলো
সব জঞ্জাল সাফ হয়ে যাক, ভালো লাগার জন্য ধন্যবাদ।