ধূসর দিগন্ত

ম্রিয়মান রাত শেষে;
আবার আসবে শিশির সিক্ত ভোর।
নাঙা পায়ে স্বচ্ছ শিশির যুক্ত দুর্বাঘাস মাড়িয়ে,
হেঁটে যাবো দূর বহুদূর…

মন ভেজাবো নীলাকাশের নীলে,
শরীর ভেজাবো সমুদ্রের সফেন জলে।
হাওয়ায় উড়বো, হাওয়ায় ভাসবো
জলীয়বাষ্প হয়ে পৌঁছে যাবো অসীমে।
মুক্ত হবো, মুক্তি পাবো নিঃশর্তে।

এমন মাহেন্দ্রক্ষণের-
অপেক্ষায় কাটবে বলো আর কতোকাল?
আর কতোকাল থাকবো বসে-
ধূসর দিগন্তের পথে চেয়ে?

 

মোট পড়েছেনঃ ৮০৭জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. ঈশ্বর ছাড়া আর কেউ জানে না সেই মাহেন্দ্রক্ষণ কখন আসবে। আমরাও অপেক্ষায় আছি সেই ক্ষণ , সময়ের। খুব ভালো হয়েছে কবিতা। নিরন্তর শুভকামনা

  2.  

    মন ভেজাবো নীলাকাশের নীলে,
    শরীর ভেজাবো সমুদ্রের সফেন জলে।
    হাওয়ায় উড়বো, হাওয়ায় ভাসবো
    জলীয়বাষ্প হয়ে পৌঁছে যাবো অসীমে।
    মুক্ত হবো, মুক্তি পাবো নিঃশর্তে।….

    মন ছুঁয়ে গেলো… নিকট অতীতে যা ছিলো সুখ-স্বপ্ন আজ সেসব কিছুকেই অলীক মনে হয়। মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে কবে উড়বো? মুক্তির পথ কবে হবে উন্মুক্ত? জানা নেই.. জানি না।

    কবিতায় ভালোবাসা ❤❤

     

    1. এতো সুন্দর মন্তব্যের জবাব দিতে অপারগ হলেও রাশি রাশি ভালোবাসা দিতেই পারি অনায়াসে।

      কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন মিষ্টি আপু (১)❤❤❤

  3. অসাধারণ এক আবেদন সৃষ্টি করল কবিতাটি।কবিতার পংক্তিমালায় অসীমে মিলিয়ে যাওয়ার কথা সুন্দর করে বলেছেন।প্রিয়তে নিলাম।ধন্যবাদ,ভালো থাকবেন।

    1. পেয়েছিই তো
      তয় আলাদিনের চেরাগ নয়
      কবিরাজ মহারাজের সান্নিধ্য

      কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় 💜

  4. “ম্রিয়মান রাত শেষে;
    আবার আসবে শিশির সিক্ত ভোর।
    নাঙা পায়ে স্বচ্ছ শিশির যুক্ত দুর্বাঘাস মাড়িয়ে,
    হেঁটে যাবো দূর বহুদূর…”
    আবেদন ময়ী কবিতা আপু
    পৌঁছাব একদিন স্বপ্ন চুর।
    শুভ কামনা।

মন্তব্য করুন