দিবা নিশি

করোনায় মানব জীবনের কঠিন এই ক্ষণে
কিছু মানুষ জীবনকে আরো কঠিন করার দৃঢ় প্রত্যয়ে
জান বাজি রেখে চাপিয়ে দিচ্ছে সব অন্যের উপর।

তারপর সেই অন্যজন জীবনের ঝুকি নিয়ে দ্বারে দ্বারে ছুটছে নিরন্তর
মুক্ত হতে হবে ওদের বন্ধন থেকে যেকোন উপায়ে কারণ,
বেঁচে থাকার শেষ উপায় যে এটিই তার কাছে।

বাড়ির শহরে করোনার রেড সিগন্যাল জ্বলে উঠতে পারে যখন-তখন
তাই তো ছোটা দ্বিগুণ গতিতে দিবা নিশি।

মোট পড়েছেনঃ ৮৮৩জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

    1. আমি কি লিখেছি আমিও বুঝি নাই, আপনি বুঝতে পেরেছেন বলে ধন্যবাদ। তবে কবিতা লেখার জন্য বুঝাটা জরুরী না, এটা আমি ভালোই বুঝতে পেরেছি। এখন থেকে আমিও হলাম কাকবাসী 😀

  1. কামাল ভাইয়ের অসম্ভবকে সম্ভব করার আরেকটি নমুনা পেলাম। করোনার রেড সিগন্যাল যেকোন সময় যে কারো দুয়ারে জ্বলে উঠতে পারে। সাবধানে থাকবেন। শুভ কামনা রইলো

  2. বাস্তবতা নিয়ে লিখেছেন, শ্রদ্ধেয় দাদা। সত্যি বলতে কী, বর্তমান সময়ে এই প্রাণঘাতী নভেল করোনাভাইরাস থেকে নিজেকে এবং নিজের সহধর্মিণীকে ভাড়াটিয়া বাড়ির সকল ভাড়াটিয়াদের বাঁচাতে খুবই সচেতন হয়ে পড়েছি, দাদা। তবুও মনের ভেতর থেকে ভয় দূর করতে পারছি না। একটু শরীর ব্যথা হলেই, মনের ভেতরে করোনা’র সুর বাজতে থাকে। তখনই একটা নাপা এক্সট্রা ট্যাবলেট গিলে ফেলি। এ হলো আমার বর্তমান সময়ের অবস্থা, দাদা।
    আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থী!

  3. কামাল ভাই আপনার কবিতার ভাবনাগুলি নিয়ে কাল আমি একটা লেখা লিখি। যে ছেলেটি জীবনে কাউকে ভয় করেনি সে এখন ভয় করে করোনাকে। মৃত্যুর জন্য নয়। সমাজিক বন্ধন থেকে দুরে ঠেলে দিবে সেটার জন্য।
    ভাল লাগলো।

  4. তারপর সেই অন্যজন জীবনের ঝুকি নিয়ে দ্বারে দ্বারে ছুটছে নিরন্তর
    মুক্ত হতে হবে ওদের বন্ধন থেকে যেকোন উপায়ে কারণ,
    বেঁচে থাকার শেষ উপায় যে এটিই তার কাছে…

    ঠেকেছে পিঠ দেয়ালে
    ক্লান্তির ভার বয়ে অক্ষম হচ্ছে দেহ,
    রেড সিগনালের আওতা পেরিয়ে
    সব ভুলে কেবলই নিরন্তর ছুটে চলা,
    স্থিরতা নিয়ে-স্থবিরতায় মরতে চায় না কেহ..

    কবি কামাল ভাই,
    ভক্তের সালাম নিন
    আরও-আরো কবিতা উপহার দিন 🙂
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন