অনুজীব

জীবের সাথে যুদ্ধ করে ~

থমকে গেছে বিশ্ব ~

জেনে গেছে মানব জাতি ~

সম্পর্কটা নিঃস্ব  ।

পৃথক দেহ,  পৃথক মন ~

জীবন যাত্রায় দূরত্ব ~

সব ক্ষমতা লুটিয়ে গেলো ~

নেই কারো বীরত্ব  ।

জগত জুড়ে কোন ঠাঁসা ~

মানব জাতি সংশয়ে ~

নিরব যুদ্ধ অনুজীবের ~

ছড়িয়ে যাচ্ছে নির্ভয়ে  ।

আকার,  ই কার,  প্রতিকারে ~

জ্ঞান,  বিজ্ঞান ব্যস্ত ~

কবে শুনবো করোনার ছোবল ~

বিশ্ব জুড়ে শেষ তো  ।

প্রহর কাটাই,  দিন গুনি ~

অনুজীব থেকে মুক্তির ~

সম্পর্কটা গড়বো আবার ~

নতুন করে চুক্তির  ।।

~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ০১/০৬/২০২০

মোট পড়েছেনঃ ১,৩২৫জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. প্রহর কাটাই, দিন গুনি ~
    অনুজীব থেকে মুক্তির ~
    সম্পর্কটা গড়বো আবার ~
    নতুন করে চুক্তির ।।
    ওয়াও !
    নতুন দিনের নতুন আশায়
    করোনা থেকে মুক্তি।
    শুভ কামনা।

  2. এই অদৃশ্য অণুজীব আমাদেরকে নিত্তনতুন করে সব কিছু শেখাচ্ছে, দেখাচ্ছে, বুঝিয়ে দিচ্ছে প্রত্যেক সম্পর্কের সাম্য আর নিঃস্বতা গুলো। তবুও আশায় বুক বেধেছি, দূর হোক অন্ধকার সময়।

    শুভ কামনা কামরুল ভাই,
    ভালো থাকুন 🌹🌹

মন্তব্য করুন