নিমিষেই চৌদিক থেকে নিকষ কালো আধার
এসে নামে আমার কুটিরের উঠোন জুড়ে,
যেমন করে তোমাকে হারানোর চতুষ্পদী আশংকা এসে নেমেছিল আমার স্বপ্ন রচনার ভোরে।
গগন ভেদ করে হঠাৎ আলোর ঝলকানি
এসে নামে আধারেতে মূর্ত,বিমূর্তের দোলাচালে,
যেমন করে নিভুনিভু সম্ভাবনাময় পিদিমের সলতে
জ্বলছিল আশা আর নিরাশায় বলা চলে।
অকালের মেঘ অপ্রার্থিত ঝড়ো হাওয়া সমেত বৃষ্টি
হয়ে ভিজিয়ে দেয় আমার রোদেলা উঠোন,
যেমন করে সামাজিক অপ্রাপ্তি ছোয়াছে বেদনা
হয়ে দুঃখের সাগরে ভাসিয়েছিল ছিল যত পিছুটান।
প্রকৃতিও আজ ব্যাকুল যেন অনুদার নিষ্টুরতায়
সর্ব বিনাশে তমসা,ঝলকানি,মূলোৎপাটন ঝড় ও বৃষ্টিতে
যেমন করে বিচ্ছিন্ন হয়েছিলাম তুমি আর আমি
চতুষ্পদী আশঙ্কায়,সলতে সম্ভাবনা, গাঢ় অপ্রাপ্তিতে।
মোট পড়েছেনঃ ৯০৪জন
আজ পড়েছেনঃ ০জন
নান্দনিক লেখনী ।
ধন্যবাদ,প্রিয়জন।শুভ কামনা রইল।
প্রকৃতিও আজ ব্যাকুল যেন অনুদার নিষ্টুরতায়
সর্ব বিনাশে তমসা,ঝলকানি,মূলোৎপাটন ঝড় ও বৃষ্টিতে
যেমন করে বিচ্ছিন্ন হয়েছিলাম তুমি আর আমি
চতুষ্পদী আশঙ্কায়,সলতে সম্ভাবনা, গাঢ় অপ্রাপ্তিতে।
অনবদ্য এক লেখা পড়লাম।
ভালবাসা নিবেন।আপনার মূল্যায়ন আগামী দিনে আমায় অনুপ্রাণিত করবে।শুভ কামনা রইল,ভাই।
শুভকামনা।
অসাধারণ লেগেছে দাদা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ধন্যবাদ,দিদি প্রেরণামূলক মন্তব্যের জন্য।আপনার প্রতিও শুভকামনা অফুরান।
চল চঞ্চল প্রকৃতি আপন রুপে সাজে।
কোথায় ও ভাঙে কোথায় ও গড়ে।
এরি মাঝে আমরা বাঁচি নিজের মতো করে।
ভাল লাগলো। শুভ কামনা।
প্রকৃতিও যখন চপলা,চঞ্চলা হয়,অতীতের দুঃসহ স্মৃতি জেগে উঠে মনে।ধন্যবাদ,দাদা।
অতীত এভাবেই এসে যায় আমাদের মনে মাঝে মাঝে।
সুন্দর কবিতা।
আসলেই তাই,ভাই।প্রকৃতি বড় নস্টালজিক করে দেয়।ধন্যবাদ,বড় ভাই।
সুন্দর কবিতা।
পিছুটান নিয়েই আমাদের জীবনচলা।
একদম ঠিক বলেছেন।পিছুটান যেন বারেবারে স্মৃতিতে ডুবিয়ে দেয়।অনেক ভালবাসা রইল,বড় ভাই।
চমৎকার লিখেছেন
গাঢ় অপ্রাপ্তিতেই কেটে যায়
গোটা একটা মানবজীবন
অপ্রাপ্তি কেন জানি প্রকৃতির রঙ বদলের সাথে সাথে মনে উঁকি দিয়ে উঠে।
অনেক ধন্যবাদ পড়ার জন্য,আপু