সমীরণ

 

বাতাসে দখিনা সমীরণের
দুই সেকেন্ডের রোমান্টিকতা।
সূর্য গেছে ডুবে,
তারারা গেছে খসে,
গোলাপ ঝরছে।

চাঁদ আজ আগুন্তুক
হৃদয়ে পুলক জাগাতে ব্যস্ত
স্বচ্ছতায়, উচ্ছলতায়
বৃষ্টি দেবে না চুমুক।

পাখিরা কানে কানে গুঞ্জন তুলবে
আত্মাকে করবে পরিশুদ্ধ
ছায়াটাও সরে যাবে অন্ধকারে
রোদের পরশে।

হাসিমুখ সজ্জিত কপোল
অনুভূতি সমুদ্র সমান,
ভালোবাসা বাড়বে
পৃথিবী পোড়ে পুড়ুক।

মোট পড়েছেনঃ ১,৩৯৪জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. “হাসিমুখ সজ্জিত কপোল
    অনুভূতি সমুদ্র সমান,
    ভালোবাসা বাড়বে
    পৃথিবী পোড়ে পুড়ুক।”
    ভালবাসার সুন্দর অনুভুতি গুলো
    ভালই লাগলো। শুভ কামনা।

  2. দুই সেকেন্ডের রোমান্টিকতাতেই এত কিছু!
    পৃথিবী পুড়ে গেলেও কিছু আসবে যাবে না!
    বাহ !

    সুন্দর হয়েছে কবিতা।
    শুভ কামনা।

  3. আহা এতো প্রেম , আবেগ! পৃথিবী পুড়ে গেলেও ক্ষতি নেই, প্রেম বেঁচে থাকুক, ভালোবাসার জয় হোক। ভালো থাকুন সুস্থ থাকুন

  4. হাসিমুখ সজ্জিত কপোল
    অনুভূতি সমুদ্র সমান,
    ভালোবাসা বাড়বে
    পৃথিবী পোড়ে পুড়ুক।

    ভালো লাগলো দিদিভাই, ভালো থাকবেন সবসময়।

  5. পাখিরা কানে কানে গুঞ্জন তুলবে
    আত্মাকে করবে পরিশুদ্ধ
    ছায়াটাও সরে যাবে অন্ধকারে
    রোদের পরশে।
    অসাধারণ কথামালা।
    শুভ হউক পথচলা।

মন্তব্য করুন