কবিতা দুঃখী মেয়ে

কবিতারা অকারণ,
করে শুধু জ্বালাতন
তারপর ঘুম ভেঙে ভোর হয়,
কবিতারা চুপি চুপি সরে রয়।

কবিতারা ছন্দে,
সুর তোলে ‘নন্দে
একসময় থেমে যায় নিশ্চুপ
কবিতারা সত্যি অদ্ভুত।

খুব দ্রুত ভোর হয়,
কবিতারা জেগে রয়,
ফুলগুলো বাঁসি হয় সকালেই
তাই দিয়ে মালা গাঁথে অকালেই।

মালা যায় শুকিয়ে
কবিতা দুঃখী মেয়ে
কবিতার নেই কোন ঠিকানা
আজও সেই নামটি যে অজানা।

কবিতার বাড়ি নেই,
কবিতার ঘর নেই,
আছে শুধু একখানা ছন্দ,
সবদিকে পথ যেন বন্ধ।

কবিতারা ঝরে পড়ে অকালেই,
কবিতারা মরে যায় সকালেই।

২৩/০৫/২০

মোট পড়েছেনঃ ৮৮০জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. সুন্দর তো হলো
    “কবিতারা ঝরে পড়ে অকালেই,
    কবিতারা মরে যায় সকালেই।”
    কবিতারা জেগে উঠুক বিকালেই
    কবিতার আলো ঝড়াক সকলেই।
    ভাল লাগলো। শুভ কামনা।

  2. আপু আপনার সাথে পুরোপুরি একমত। লেখার ভাষা, কান্না, কষ্ট এগুলো যে লিখে সেই বুঝে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

  3. কবিতারা ছন্দে,
    সুর তোলে ‘নন্দে
    একসময় থেমে যায় নিশ্চুপ
    কবিতারা সত্যি অদ্ভুত।
    .
    সত্যিই কবিতার অদ্ভুত।
    ভালো কাব্যকথন দিদি।

  4. কবিতারা ঝরে পড়ে অকালেই,
    কবিতারা মরে যায় সকালেই।

    কবিতারা জেগে উঠুক আনন্দে
    কবিতার সুর তুলো ছন্দে।

    পড়ে বেশ ভালো লাগলো দিদিভাই,
    শুভ কামনা রইলো।

  5. লেখার অনুভুতিগুলো লেখকের চেয়ে কে আর ভালো বোঝে! সুন্দর কবিতা আপু।

    ঈদ মোবারক। ঈদের আনন্দে মুছে যাক সকল গ্লানি, সবার মাঝে ঈদ নিয়ে আসুক অনাবিল আনন্দ আর খুশির আমেজ।

    ভালো থাকুন সবসময়।

মন্তব্য করুন