টুথপেস্ট বিভ্রান্তি

বেসিনের আরশিতে আমি আমার বিশ্রী বদন খানি আনমনে দেখছি আর ব্রাশে টুথপেস্ট নিচ্ছি। ব্রাশে পেস্ট নেওয়া শেষ হলো তবুও আমার বদনখানি দেখা শেষ হলো না। দেখছি তো দেখছিই। কি জানি কি এতো দেখছি! যা হোক  আরশিতে তাকিয়ে থেকেই ব্রাশ নিলাম মুখে।

কি হলো! টুথপেস্টের স্বাদ এমন লাগছে কেনো? ভোরে যখন ব্রাশ করলাম তখনও তো ঠিকই ছিলো। সারাদিনে স্বাদ চেঞ্জ। ব্যাপারটা তো অদ্ভুত মনে হচ্ছে! পেস্টের স্বাদ চেঞ্জের রহস্য উদঘাটন করতে হবে দেখছি।

আমি তখনও নিজেকেই দেখছি। এবার দাঁতের সামনের দিকের দিলাম এক ঘোষা।

ওয়াক!! কি বিচ্ছিরি

এবার আরশি থেকে চোখ সরিয়ে ব্রাশের উপর রাখলাম। এ তো দেখছি শুধু স্বাদই বদলে যায় নি রঙও বদলে গেছে। সাদা রঙের টুথপেস্ট হয়ে গেছে গোলাপী!! এ এক অদ্ভুত না না শুধু অদ্ভুত নয় অদ্ভুতুড়ে কান্ড বাপু।

হঠাৎ চোখে পড়লো গোলাপী রঙের মেরিল হ্যান্ডওয়াশ। তারমানে আমি টুথপেস্ট নয় হ্যান্ডওয়াশ লাগিয়ে নিয়েছি ব্রাশে।

ওরে আল্লাহ….

ওয়াক….!!

তারপর আর কি…..

মোট পড়েছেনঃ ১,১১০জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. আপনার বয়স কত ছিলো যখন হ্যান্ডওয়াশ লাগালেন? এত আনমোনা হলে চলবে কি করে? এত সুন্দর রান্না করেন। কবিতা আবৃত্তি করেন। তারপরও আনমোনা আপু? হা হা হা…। আপনি তো ওয়াক থু করে ফেলে দিতে পেরেছেন। আমিতো খেজুররের রস ভেবে কেরোসিন তেল খেয়ে ফেলিছিলাম।

  2. এত এত আরশি দেখার কী আছে!
    ওহ বুঝছি, ওই যে দাঁত-প্রেম।
    তাও ভাল হ্যান্ড ওয়াশের উপ্রে দিয়ে গেছে!

    এমন লেখা অভ্যাসে রাখুন।

  3. ইশ !কি একটা অবস্থা বলুন দেখি আপু?
    যা হোক ঘরে থেকে থেকে সবারই মনোজগতের উপর চাপ বাড়ছে ।
    সব অমানিশা কেটে গিয়ে আলোর দিন আসুক। পৃথিবী আবার সুস্থ হয়ে যাক। আমরা আবার ব্যস্তহয়ে পড়ি নিজ নিজ কাজে।
    শুভকামনা রইলো।

    1. হা হা হা হা হা
      আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
      ইনশাআল্লাহ সমস্ত অমানিশা কেটে যাবে

  4. এমন ভুলভাল কিন্তু আমার এখন প্রায়ই হয় , করোনার আগে থেকেই তবে সেটা হালকার উপর ঝাপসা মারে। ধন্যবাদ আপনাকে। মজা পেলাম

মন্তব্য করুন