নতুন সম্পর্ক

কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে তাকে আটকে রাখতে চেষ্টা করো না…..

তাকে এমন ভাবে বিদায় দাও, যাতে সে একটা সময় তোমায় ভেবে আফসোস করে….. আবার কেউ যদি তোমার জীবনে আসতে চায়, তবে তাকেও ফুরফুর করে গ্রহন করো না…. সময় নাও, এতে করে সে তোমার মূল্যটা বুঝতে পারবে…..

 

হুট করে চলে আসা কেউ ফুরুৎ করে ঊড়ে চলে যায়….. একটা দশতলা ভবন বানাতে হলে যেমন মাটি পরীক্ষা করে নিতে হয়, তেমনি কাউকে নিজের হৃদয়ে জায়গা দিতে হলেও মানুষটার পরীক্ষা নিতে হয়….. এতে করে তুমি যেমন ভবনটা নির্মান করতে পারবে কিনা সেটা বুঝতে পারবে, তেমনি মানুষটাও তোমার জীবনে সঠিক কিনা সেটাও তুমি ধরতে পারবে।

মোট পড়েছেনঃ ৮২৮জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

    1. ধন্যবাদ ও ভালোবাসা রইল দিদি ভাই।
      কথাগুলো বাস্তব হঠাৎ করে জীবনে আসা মানুষ গুলো হঠাৎ করেই চলে যায়।
      হয়ত হারিয়ে কষ্ট হয় তবু কিছু করার থাকে না, একটু সতর্ক হলে কষ্ট পেতে হয় না।

      ভালো থাকবেন দিদি ভাই।
      শুভ কামনা রইল।

  1. “একটা দশতলা ভবন বানাতে হলে যেমন মাটি পরীক্ষা করে নিতে হয়, তেমনি কাউকে নিজের হৃদয়ে জায়গা দিতে হলেও মানুষটার পরীক্ষা নিতে হয়…”

    একদম খাঁটি কথা।
    সকল পরীক্ষায় উত্তীন্ন হতে হয়
    নাহলে হৃদয়ে স্থান নয়।
    শুভ কামনা।

    1. ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল দাদা।
      একদম তাই “সকল পরীক্ষায় উত্তীন্ন হতে হয়, না হলে হৃদয়ে স্থান নয়” আমরা বার বার সম্পর্ক নির্বাচনে কিছু ভুল করি পরিনাম কান্না।
      একটা সতর্ক থাকলে সম্পর্ক অটুট থাকে।

      ভালো থাকবেন,
      শুভ কামনা রইল দাদা।

    1. হা হা হা হা.. কুঁড়ে ঘর বানাতেও অবশ্যই মাটি,স্থান নির্বাচন করা আসল বিষয়।
      ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাইয়া।

      ভালো থাকবেন,
      শুভ কামনা রইল।

    1. ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
      ভালো বলছেন ভাইয়া, কাউকে তো বিশ্বাস করতেই হবে তাই একটু যাচাই করে নেওয়া উচিত।
      আপনার সুন্দর মতামতে অনুপ্রানিত হলাম।

      ভালো থাকবেন,
      শুভ কামনা রইল ভাইয়া।

  2. আপু
    একটা দশতলা ভবন বানাতে হলে যেমন মাটি পরীক্ষা করে নিতে হয়, কথার সাথে একমত। তবে সেটা পরীক্ষার করার জন্য বিশেষ যন্ত্রাদি আছে। মানুষকে কিভাবে পরীক্ষা করা যায়? কথাগুলি উপদেশমূলক। ভালো লাগলো।

    1. ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাইজান।
      আপনাদের মতো গুনিজনের মন্তব্য দেখে আপ্লুত হলাম, দোয়া রাখবেন।

      ভালো থাকবেন।
      শুভ কামনা রইল।

    1. ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইয়া।
      আমিও কুড়ে ঘরেই সুখি রাজপ্রাসাদ চাই না, তবে কুড়ে ঘরে যদি সুখ থাকে। আপনার সুন্দর মতামতে অনুপ্রানিত হলাম।

      ভালো থাকবেন,
      শুভ কামনা রইল ভাইয়া

    1. ধন্যবাদ ও ভালোবাসা রইল ভাইজান।
      কথাগুলো বাস্তব হঠাৎ করে জীবনে আসা মানুষ গুলো হঠাৎ করেই চলে যায়।
      হয়ত হারিয়ে কষ্ট হয় তবু কিছু করার থাকে না, একটু সতর্ক হলে কষ্ট পেতে হয় না।

      ভালো থাকবেন,
      শুভ কামনা রইল ভাইয়া।

মন্তব্য করুন