আমার মানুষসমগ্র

নাজমুল হুদা ৩০ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১০:০৫:৪৫পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

এক সময় নজরে থাকত হাইব্রিড স্বপ্ন;

হৃৎস্পন্দনে লোভের মতো বীজতলা
ইচ্ছা চাষে রোপন করতাম আমরা
মানুষ হয়ে এক মানুষের উন্নত স্পর্শ।

দিনেদিনে সেই স্পর্শতার ফলনে

অগচ্ছিত সব ভাবনা ; ভুলক্রমে-
মানুষের ইচ্ছা থাকে
মানুষের চাহিদা থাকে
মানুষের লোভ থাকে
মানুষের শরীর থাকে
পৃথিবী গুদামজাত খায়েশের প্রক্রিয়ায়
মানুষ এক ব্যাধির মতো অদৃশ্য উপসর্গ
মানুষ সয়ে গেছে নিঃসঙ্গ ঈশ্বরের মতো।
৭২৩জন ৬০১জন

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য