আবদ্ধ ভাবনা

পার্থিব পৃথিবীতে পা রাখার আগেই চুক্তি হয়ে যায় গর্ভধারিণীর সাথে,
চোখ মেলার পর প্রথম কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখে নিই জন্মদাতার মুখ,

তারপর থেকে শুরু হয় চুক্তিবদ্ধ জীবন।
এক-এক করে যুক্ত হতে থাকি নিত্ত-নতুন চুক্তিতে।

সম্পর্কের অধিকারে
এড়িয়ে যাওয়ার অজুহাতে
কখনো দ্বায় নিয়ে
যুক্তির সাথে- বিনা যুক্তিতে
মেনে নিয়েছি চুক্তিবদ্ধ জীবন।

আসলেই কি মেনে নিই? মেনে নেয়ার স্বাধীনতা বা অস্বীকার করার স্পর্ধা আমাদের আছে? যদি থাকে তাহলে কেন একই বৃত্তে আটকে থাকা?

সৃষ্টিকর্তা পাঠিয়েছেন চুক্তি দিয়ে,
– জন্মিলে ফিরে যেতে হবে তারই কাছে –
আমরা চুক্তি করেছি সৃষ্টিকর্তার সাথে, ফিরে যাবার।

জন্ম-জীবন-বেঁচে থাকার উপর আমাদের নিয়ন্ত্রণ কোথায়? অস্থির সময়,অস্থির দিন, সব কিছু ঠিক হয়ে যায়।
সময় আটকে থাকেনা। বদল হয় চুক্তি-চুক্তিকারী..

মোট পড়েছেনঃ ৯১৯জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

    1. কিছু দিলে তার প্রতিদান ভোগ করতে হয়। আমরা পৃথিবীকে অত্যাচার করেছি, তাই সেও পাল্টা জবাব দিচ্ছে। এটাও একটা চুক্তি 🙂

      ধন্যবাদ মহী ভাই 🌹🌹

  1. চুক্তি নিয়েই জীবন শুরু
    চুক্তি দিয়েই জীবন শেষ
    আমরা শুধু কলের পুতুল
    চুক্তি দাতার চুক্তিতেই আবদ্ধ

    এর বাইরে কিচ্ছু করার ক্ষমতা নেই আমাদের।
    দারুণ লিখেছেন আপু 💜💜

    ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে

    1. লিখিত অলিখিত চুক্তি দিয়েই আমাদের জীবন গড়ে দেয়া হয়েছে। এর বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই।

      ধন্যবাদ ও শুভ কামনা 🌹🌹

  2. আমরা এ চুক্তি রাখতে পারি না!
    সম্পর্কের অধিকারে
    এড়িয়ে যাওয়ার অজুহাতে
    কখনো দ্বায় নিয়ে
    যুক্তির সাথে- বিনা যুক্তিতে
    মেনে নিয়েছি চুক্তিবদ্ধ জীবন।
    তবুও যে মেনে নিতে হয়।
    .
    ভালো প্রকাশ দিদি।

  3. বিধাতার দেয়া চুক্তি আমরা কখনোই মেনে নেয়নি। পৃথিবীর আলো দেখার আগেই আমাদের সব হিসাব নিকাশ করা থাকে। তার কাছে ফিরে যাওয়ার যে চুক্তি তা আমরা ভুলে যাই, পৃথিবীর মায়ায় জড়িয়ে আটকে ফেলি মনটাকে, একই বৃত্তে ঘুরপাক খাই।যেতে চাইনা ফিরে আসল ঠিকানায়। কঠিন সত্য টাকে তুলে ধরলেন। ধন্যবাদ আপু। শুভ সকাল

  4. সত্যিইতো আমরা সবাই অধীন
    জন্ম থেকে মৃত্যু অবধি।
    এটা তো ভাবিনি আগে
    নতুন করে ভাবতে বসি
    সুর্য উঠার আগে।
    ভাল লাগলো। শুভ কামনা।

  5. জন্মদাত্রীও চুক্তি অনুসারেই কার্যপ্রনালী জারি রাখেন।
    আমারা সবাই পুতুল নাচের আংশিক-সাময়িক চরিত্র মাত্র।
    এতো সুফিবাদি বার্তা!

  6. বৃত্ত বন্দী জীবন আমাদের,
    চুক্তিও এক ধরনের বৃত্ত, এর বাইরে যাবার উপায় নেই।
    সময়ের সাথে সাথে বদলে যেতে পারে চুক্তি ও চুক্তি কারী, তাও তো চুক্তি।

    আবদ্ধ ভাবনা প্রকাশিত হতে দেখে ভালো লাগলো।
    শুভ কামনা।

মন্তব্য করুন