একদিন তুমি বলেছিলে,
তোমায় নিয়ে কবিতা হয়না কেন?
আশ্বাস দিয়েছিলেম হবে।
কবিতা হবে তোমাকে নিয়ে,
তোমার কালো চোখ নিয়ে,
কালো অবয়ব নিয়ে,
ছোট কালো কেশ নিয়ে।
কবিতারা ছুটোছুটি করবে
তোমার প্রশ্বস্ত বুকে,
আর চওড়া কাঁধে।
কবিতারা ছন্দ লুকোবে
তোমার বুক পকেটে।
কবিতারা ছবি আঁকবে
তোমার খোঁচা খোঁচা দাড়ি গোঁফে!
ছন্দের গাঁথা মালা ঘুমিয়ে পড়বে
তোমার হাতের মুঠোয়।
নানান রঙে স্বপ্ন আঁকবে
তোমার বুকে মাথা রেখে।
তারা জেগে ওঠবে
তোমার উষ্ণ ছোঁয়ায়।
যখন তুমি ডাকবে
ঐ নামটি ধরে,
কবিতারা পাখা মেলবে
ছুটে আসবে তোমার পানে।
তোমায় নিয়ে লেখা হবে
নির্ভুল,নির্ঘুম কবিতা-
যতক্ষণ তুমি মনুষত্বের সংজ্ঞায়
সীমারেখায় অটুট থাকবে।
সাদীয়া নীরা
১০.০৩.১৫
পাঁচ বছর আগের লেখা একটি অকবিতা…
মোট পড়েছেনঃ ৭২০জন
আজ পড়েছেনঃ ০জন
বাহ্। কবিতায় পুরুষের বর্ণনা খুব ভালো লাগলো। বুক পকেটে কবিতারা ছন্দ লুকাবে! দারুন। ধন্যবাদ আপনাকে। শুভ রাত্রি
হুম, পুরুষ যদি মানুষ হয়, তখন তাকে এভাবেই পেতে চাইবে একজন নারী।
শুভ কামনা রইলো।
“তোমায় নিয়ে লেখা হবে
নির্ভুল,নির্ঘুম কবিতা-
যতক্ষণ তুমি মনুষত্বের সংজ্ঞায়
সীমারেখায় অটুট থাকবে।”
প্রিয় জনরা যখন ভালবাসার মানুষ হয়
তখন নির্ঘুম কবিতা লেখা হয়।
ভালই লাগলো আপু। শুভ কামনা।
যতক্ষণ সে মানুষ থাকে ততক্ষণ সে প্রিয়জন হয়ে থাকতে পারে।
অনেক ধন্যবাদ।
সুন্দর হয়ছে
ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ নির্ভুল নির্ঘুম কবিতার সৃষ্টি হবে শুধু তোমার জন্য।
শুধু তার জন্যই হবে অজস্র কবিতার সৃষ্টি।
দারুণ লিখেছেন আপু। অনেক অনেক শুভকামনা রইলো
তাইতো হওয়া উচিত।
কি বলেন?
অনেক শুভ কামনা জানবেন।
সৃজনশীল লেখা।
ধন্যবাদ আপনাকে ।
যতদিন মনুষ্যত্ব থাকবে ততদিন কবিতা হবে, আসবে। মনুষ্যত্ব হারিয়ে গেলে তাকে দিয়ে আর কবিতা হয় না।
ভালো লাগলো।
সালমান শাহর ছবি দেখে কিছুক্ষণের জন্য থমকে গেছি। প্রিয় নায়কের আত্মার শান্তি কামনা করি।
শুভ কামনা 🌹🌹
একদম ঠিক বলেছেন। মনুষ্যত্ব হারিয়ে গেলে কবিতারাও হারিয়ে যাবে।
সালমান শাহ্ আমারও প্রিয় নায়ক।
অনেক শুভ কামনা রইলো।
প্রিয় নায়ক আমার।
আর অকবিতা ভালো হয়েছে।
আমারও প্রিয় নায়ক।
ধন্যবাদ আপনাকে।
সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।
কবিতারা ছবি আঁকবে
তোমার খোঁচা খোঁচা দাড়ি গোঁফে!
ছন্দের গাঁথা মালা ঘুমিয়ে পড়বে
তোমার হাতের মুঠোয়।
নানান রঙে স্বপ্ন আঁকবে
তোমার বুকে মাথা রেখে।
তারা জেগে ওঠবে
তোমার উষ্ণ ছোঁয়ায়।
চমৎকার লিখেছেন আপু।
অনেক ধন্যবাদ ভাই।
আপনাদের ভালো লাগছে জানতে পারলে উৎসাহ পাই।
শুভ কামনা জানবেন।
নানান রঙে স্বপ্ন আঁকবে
তোমার বুকে মাথা রেখে।
তারা জেগে ওঠবে
তোমার উষ্ণ ছোঁয়ায়।
——–বাহ
হুম, প্রেমিকারা তার প্রেমিকের কাছে এগুলোই চায়।
অনেক ধন্যবাদ।
ভালোই লেগেছে এই কবিতাটি,
শুভ কামনা।
অনেক ধন্যবাদ আপনাকে।
মনুষ্যত্বহহীন কাউকে ভালোবাসাও যায়না, কবিতাও লেখা যায়না। এটিই সত্য।
সুন্দর কবিতা লেখেন আপনি।
ঠিক বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
নানান রঙে স্বপ্ন আঁকবে
তোমার বুকে মাথা রেখে।
তারা জেগে ওঠবে
তোমার উষ্ণ ছোঁয়ায়।
শুভ কামনা জানবেন।