কুট কুট কুট পিঁপড়া কাটে,
পিঁপড়ার নাই ভয়।
কাটুস কুটুস কাটুস কুটুস,
সদা ব্যস্ত রয়।
গুণ গুণা গুন অলি ওড়ে,
গায় যে সুখের গান।
উত্তর পাড়ার বৌ,ঝিরা ধরে
ঢেঁকি পাড়ানি গান।
ফুড়ুৎ ফুড়ুৎ চড়ুই নাচে,
এদিক ওদিক চায়।
ছোট্ট খুকু চড়ুইছানার,
পেছন পানে ধায়।
চলতে পথে ছোট্টখুকু
হোঁচট খেয়ে পড়ে।
পতন রোধে ভুল করে খুকু
খেজুর পাতা ধরে।
উফ মাগো মরে গেলাম
কি বিঁধলো হায়।
বিষম এক লম্বা কাটা,
খুকুর ফোটে পায়।
কিসের কাটা কিসের কাটা,
এযে খেজুর কাটা।
বিষম তার জ্বলুনি,
পা হলো আকাটা।
বদ্যি এলো ওঝা এলো,
নামলো না তো বিষ।
বিষম ব্যথায় খুকু কাঁদে,
কষ্ট অহর্নিশ।
মোট পড়েছেনঃ ৭৮৩জন
আজ পড়েছেনঃ ০জন
চমৎকার ভাইয়া। ভালো লাগলো খুব। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন শুভ কামনা রইলো
আপনি ও ভালো থাকবেন দিদিভাই শুভ কামনা রইলো
সুন্দর ছড়া, বাচ্চারা অতোটা সাবধানী হতে পারেন বলে এমন কিছু সমস্যা প্রায়ই হয়।
পাঠে ও মন্তব্যে অনুপ্রণিত হলাম কামাল ভাই।
খুকু কষ্ট দেখে খারাপ লাগছে
ভাল লাগলো। শুভ কামনা।
ভালো থাকুন ।সুষ্থ থাকুন।
সতর্ক থাকুন আপনজন নিয়ে।
চমৎকার
অনেক ধন্যবাদ রইলো ভাইয়া্
ছন্দের কবিতা ভালো লেগেছে খুব।
শুভ কামনা।
মন্তব্যে অনুপ্রেরণা পেলাম ভাইয়া
ভালো থাকুন সবসময় ।
অসাধারন লেখা, কবিতার প্রতিটা চরণ অনেক গুছিয়ে লেখা।
শুভ কামনা রইল
ভালো থাকুন আপু্
সতর্ক থাকুন আপনজন নিয়ে।
সত্যি! ছড়া পড়তে সবসময়ই ভালো লাগে..
ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
চলতে পথে ছোট্টখুকু
হোঁচট খেয়ে পড়ে।
পতন রোধে ভুল করে খুকু
খেজুর পাতা ধরে।
খেজুর গাছটা ও ছোটই ছিলো-
চমৎকার লিখেছেন।
মন্তব্যে ভালো লাগা ভাইয়া।
শুভকামনা্
ফুড়ুৎ ফুড়ুৎ চড়ুই নাচে,
এদিক ওদিক চায়।
ছোট্ট খুকু চড়ুইছানার,
পেছন পানে ধায়।
——–বাহ
চমৎকার ছড়া
দারুণ লেগেছে