একটুখানি সচেতন হই

দেশে যখন করোনা রোগে
নেমেছে দুর্যোগ ।
স্বার্থান্বেষীরা মনের সুখে
নিচ্ছে সে সুযোগ ।

সুযোগ বুঝে করছে মজুদ
যত পুঁজিবাদী ।
লক ডাউনের দুর্ভোগে পড়ে
কাঁদছে অনাবাদী ।

ধর্মান্ধরা সব ইচ্ছে মতো
ছাড়ছে ধর্ম বোল।
আমজনতা বাজাচ্ছে সব
শঙ্খ কাশি ঢোল ।

দেশবাসী সব নবাবজাদা
থাকছে উদাসীন।
ছোট্ট দেশের করছে তারা
ক্ষতি সীমাহীন ।

প্রতিদিন বাড়ছে কেবল
সংক্রমণের হার।
মহামারি নামলে পরে
পাবেনা নিস্তার।

সবাই কেন একটুখানি
হইনা সচেতন ।
গৃহবন্দী থাকবো ঘরে
এই করিনা পণ ।

নিজের সচেতন নিজে যদি
একবার হতে পারি।
থেমে যাবে করোনা ভাইরাস
হবেনা মহামারী।

                  প্রতিরোধ করতে হবে,                  নাই যার প্রতিকার।
কাঁধে কাঁধ মিলিয়ে বাঁধ
গড়ি করোনার।

মোট পড়েছেনঃ ৫৮৮জন আজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. “দেশে যখন করোনা রোগে
    নেমেছে দুর্যোগ ।
    স্বার্থান্বেষীরা মনের সুখে
    নিচ্ছে সে সুযোগ ।”

    ওদের রাখুন চিনে।
    করোনা যাতে না আঘাত হানে।
    সচেতনাতার বিকল্প নাই। শুভ কামনা।

      1. আগের লেখাটি চব্বিশ ঘন্টার আগেই প্রকাশিত করেছিলেন। একারণে মডারেটর লেখাটিকে পর্যবেক্ষণে নিয়েছেন। চব্বিশ ব্লগের নীতিমালা অনুযায়ী চব্বিশ ঘণ্টা পরপর পোস্ট দিতে হয় 🙂

মন্তব্য করুন