মনে কি করেছো, মেনে নিয়েছি হার ~
আমিও ছুঁতে পারি আকাশ ~
উত্তাল তরঙ্গে পাড়ি দিতে পাড়ি সাগরের জলধার ~
বুক ফুলিয়ে নিতে পারি প্রকৃতির নির্মল নির্যাস ।।
হামাগুড়ি দিয়ে চলতে শিখিনি ~
মেরুদন্ড শক্ত, সুনিপুণ সুঠাম ~
প্রয়োজনে ভাঙি, তবুও মচকাতে নেই ~
চাপে কাতর নয়, ডাম বাম ।।
ভালবাসতেই এসেছি, আজন্ম কাল ~
ছলনা বা হটকারীতা নয় ~
কি পেলাম, কি হারালাম হিসাবের ছলে ~
বিলিয়ে দেই সমুদয় প্রণয় ।।
হিংসা, লোভ, ক্রোধের বিসর্জনে ~
প্রতিদিনের পথ চলা ~
অন্তরাত্মার গহিনে স্বপ্ন ফুটে ~
হাজারো কথা না বলা ।।
যেমন আছি, তেমন রই, থাকবো ও তাই ~
মনের রাজা তো বটে ~
বিন্দু সম কাতর নই, নিখিল ভূবনে ~
যা কিছু যায় ঘটে ।।
~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ১০/০৩/২০
ঢাকা
মোট পড়েছেনঃ ৬০৮জন
আজ পড়েছেনঃ ০জন
বাহ অসম্ভব দারুন একটা প্রতিজ্ঞা। ভালো লাগলো খুব।
ধন্যবাদ দাদা
কি পেলাম, কি হারালাম হিসাবের ছলে ~
বিলিয়ে দেই সমুদয় প্রণয় ।।———অসাধারণ এক ভাবনা কবি দা
অনেক শুভেচ্ছা রইল————-
ধন্যবাদ ভাইয়া,
অনেক শুভ কামনা
এমন দৃঢ়প্রতিজ্ঞ প্রেম দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভ কামনা রইলো
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা
হিংসা, লোভ, ক্রোধের বিসর্জনে ~
প্রতিদিনের পথ চলা ~
অন্তরাত্মার গহিনে স্বপ্ন ফুটে ~
হাজারো কথা না বলা ।।
যেমন আছি, তেমন রই, থাকবো ও তাই ~
মনের রাজা তো বটে ~
বিন্দু সম কাতর নই, নিখিল ভূবনে ~
যা কিছু যায় ঘটে ।।
অসাধারণ প্রকাশ, বিমোহিত হলাম।
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা সহ শুভেচ্ছা
শুভেচ্ছা অবিরত।
কি পেলাম, কি হারালাম হিসাবের ছলে ~
বিলিয়ে দেই সমুদয় প্রণয় ।।
মনোমুগ্ধকর লিখনশৈলি ।
ধন্যবাদ ভাই,
অনেক শুভ কামনা