-কলা বউ!
-হুম,
-কি চাই তোমার?
আজ কিন্তু চাইতেই পারো ইচ্ছে যা….
-তাই, প্রাণে যা চায় তাই চাইবো?
-হুম।
-তাহলে,গঙ্গাফড়িং
আর!হুম
ভ্রমণের ন্যায় কলো কাজল…..
-আমায় চাইনে তোমার?
এই যেমন ধরো পুরোপুরি একটা আমি…….
তুমি চাইলেই আমি এঁকে দিতে পারি কপাল জুরে সেই বহু কাঙ্ক্ষিত চুম্বন!
-এর পরিণতি জানা আছে তো?
-হা-হা-হা
নরক যাত্রার ভয়?
সে পাঠ আমি কবেই চুকিয়েছি।
তোমার জন্য হতেই পারি অপরিনামদর্শী……….
তুমি চাইলেই কিন্তু একটা রাত হতেই পারে নিজস্ব……
আমায় চাইনে তোমার?
-কি জানি!স্বয়ং ঈশ্বর জানে
আমি যে কলা বউ….….
-আমায় সত্যি চাইনে তোমার?
-দূর,অতশত জানি নে তো………
-তবে কি জানো?
-ভালোবাসি।
মোট পড়েছেনঃ ১,৩৮৩জন
আজ পড়েছেনঃ ০জন
তোমার জন্য হতেই পারি অপরিণামদর্শী, নরককেও জয় করতে পারি ভয় না পেয়ে। খুউব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে। শুভ সকাল
ধন্যবাদ,
ভালোবাসা নিবেন।
“আমি যে কলা বউ….….
-আমায় সত্যি চাইনে তোমার?
-দূর,অতশত জানি নে তো………
-তবে কি জানো?
-ভালোবাসি।”
ভালবাসা কথাটা কায়দা করে বলতে হয়।
ভাল লাগলো। শুভ কামনা।
শুভেচ্ছা নিবেন,
আহ ভালোবাসা, এই ভালোবাসার কাছে সবই বিলিয়ে যেতে চাই, কিন্তু কলা বউ, বিলোতে পারবে তো?
হেরিলাম মন। 😍
কলা বউ কিন্তু স্পেশাল,
খুব ভালো থাকবেন।
অবশ্যি স্পেশাল, শুভেচ্ছা সতত।
বেশ নতুনত্ব পেলাম কবি আপু
অনেক শুভ কামনা রইল————–
শুভ কামনা আপনার জন্য।
স্বর্গ নরক যাত্রী হবে কি-না ভেবে কী আর ভালোবাসার ফাঁসি কেউ পড়ে? চমৎকার লিখেছেন
হুম,এটা ভালো বলেছেন
ভালোবাসা নিবেন।
অনিন্দ্য সুন্দর লেখনী ।
ধন্যবাদ,
সুন্দর লেখা
ধন্যবাদ,
কলা বউ, আমি প্রথমে ভাবছলাম কমলা বউ। একটা পাখির নাম আছে কমলা বউ।
এটা কিন্ত কলা বউ,খুব স্পেশাল।
এটা আবার গরদের শাড়ি পরে….
হুমম, তাহলে গরদ বউও তো বলা যায় নাকি?
ভালোবাসায় নরক পাত্তা পায়না, নরকের ভয় থাকেনা।
ভাল লিখেছেন।
ভালোবাসা নিজেই তো নরক,
সে আর কি সে পাত্তা দিবে।
ধন্যবাদ,
বাহ্, বেশ সুন্দর লিখলেন।
শুভ কামনা আপনার জন্য,
ভয় পেয়েছি। ভালোবাসায় এত শর্ত মানতে হয়! এত কিছু দিতে হয়? এখন একটা গান মনে পড়ছে, “ কাজ নেই আর আমার ভালোবেসে “। হাহাহা, বেঁচে গেছি ভালো না বেসে 🙂
সুন্দর হয়েছে।
শুভ কামনা 🌹🌹
এই রে আপনি প্রেমে পরেন নি,তাহলে তো আপনি অনেক কিছু মিস করে ফেলছেন।চাইলে এখনো সুযোগ আছে কিন্তু।
ভালোবাসা নিবেন,এটা অবশ্যই আমার পক্ষ হতে।
চমৎকার লেখা
ধন্যবাদ,শুভেচ্ছা নিবেন