শুভ সকাল

 

নিঃশ্বাসে নিলাম নিঃশ্বাস,
বেঁচে থাকার আশায় বিভোর বিশ্বাস।
গোধূলির আকাশে কিছু সূর্যের আলো নিলাম বেঁধে,
ফুল ফুটবে আলোর নির্যাসে।
শালিকের উড়াউড়ি বেশ তো জমেছিল দূর্বার চরে,
হাসির ঝলক তাই অধর কোনে।
সুখ কি ক্ষণিকের ক্ষণশ্বর তবে
কিছু দায়িত্ব রয়ে গেল দিন শেষে।
যদি ভোরের আলো দুর্বা যায় ছুঁয়ে,
তবে কোকিল ডাকবে বসন্তে।
মায়ার বাঁধন নিলামে তুলে
বাউরি বসন্ত বয়ে যায় দক্ষিণে।

 

মোট পড়েছেনঃ ২,২৪৪জন আজ পড়েছেনঃ ০জন

৭টি মন্তব্য

  1. যদি ভোরের আলো দুর্বা যায় ছুঁয়ে,
    তবে কোকিল ডাকবে বসন্তে।
    মায়ার বাঁধন নিলামে তুলে
    বাউরি বসন্ত বয়ে যায় দক্ষিণে।

    …………কথাগুলোর মাঝে অন্য রকম ভালোলাগা রয়েছে, শুভ সকাল।

  2. যদি ভোরের আলো দুর্বা যায় ছুঁয়ে,
    তবে কোকিল ডাকবে বসন্তে।
    মায়ার বাঁধন নিলামে তুলে
    বাউরি বসন্ত বয়ে যায় দক্ষিণে।
    চমৎকার লেখনী। ভালো লাগলো্।

  3. শালিকের উড়াউড়ি বেশ তো জমেছিল দূর্বার চরে,
    হাসির ঝলক তাই অধর কোণে।

    চমৎকার অনুভুতি।অভিযোগ নয় আপু মনে করিয়ে দেয়া-সোনেলা আপনাদের তাই সোনেলা পরিবার অন্য পোষ্টে মন্তব্য করা এবং নিজ পোষ্টে রিপ্লাইটা আশা করে। ভাল থাকবেন।সময় করে এগুলো ফিলাপ করবেন কেমন। শুভ ব্লগিং

মন্তব্য করুন