প্রেম পাহারা

 

আমার ভালবাসার খেয়া
তোমার সাথেই চলবে আমার
নিত্য দেনা নেয়া।

আমার ফুল কুড়ানি সুখ
তোমার ছোঁয়ায় পালিয়ে যাবে
আমার যত দুখ।

আমার ঝগড়া করার সাথি
তোমার সাথেই হারিয়ে যাব
দিবা নিশিরাতি।

আমার কাট খোট্টা প্রেম
সংগি করে তোমায় আমি
দিগন্তে যেতেম।

আমার হাজার তারার মেলা
তোমার কোলে মাথা রেখে
কাটিয়ে দিতেম বেলা!

আমার সুখ বাগানের ফুল
দিপ্রহরে মাঝ বিলেতে
শাপলা ফুলের দুল।

আমার ভালবাসার চন্দ্র
প্রেম পাহারায় স্বাক্ষি হতাম
নিশিথ অতন্দ্র।

 

মোট পড়েছেনঃ ৭২৭জন আজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

  1. “আমার হাজার তারার মেলা
    তোমার কোলে মাথা রেখে
    কাটিয়ে দিতেম বেলা! “

    স্বপ্নে বোনা রাত্রি দিন
    সফল হোক তোমার পথচলা।
    শুভকামনা।

মন্তব্য করুন