পরস্ত্রী

একটু নিজের মতো করে ভালোবাসবো বলে,
তোমায় ডেকেছিলাম এই বসন্তদিনে।
মধুরতম কোকিলের কুহু কুহু ডাক,
ঝরাপাতাদের গান,
রোদ বাতাসের খেলা।
এই বিমোহিত ক্ষনে,তুমি এলে।
তবে শঙ্কিত পায়ে।
কেন এত দ্বিধা?
কিসের এত ভয়?
এত স্বতঃফুর্ত তুমি
এমন কুণ্ঠিত হলে কেমনে?
তোমার মুখ আমার চোখ চাইতেই,
আমি শোকাহত হলাম এক নিমেষে!
একি!
তোমার চোখে মুখে অন্যের সোহাগের চিহ্ণ!
তুমি কবে কবে পরস্ত্রী হয়ে গেলে প্রিয়তমা।

মোট পড়েছেনঃ ১,৮৯০জন আজ পড়েছেনঃ ০জন

৮টি মন্তব্য

  1. “তোমার চোখে মুখে অন্যের সোহাগের চিহ্ণ!
    তুমি কবে কবে পরস্ত্রী হয়ে গেলে প্রিয়তমা।“
    বসন্ত দিনে আসেন তিনি
    অন্যের সোহাগ নিয়ে
    কেমন করে হারিয়ে যায়
    ভালবাসা পেয়ে।
    মজা পেলাম বন্ধু। শুভ কামনা।

মন্তব্য করুন