মানুষগুলো খুব অদ্ভুত

মাছুম হাবিবী ২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১১:১০:২৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য

আপনি যাকে ভালোবাসবেন, যার হাত ধরে দীর্ঘবছর কাটানোর আক্ষেপ প্রকাশ করবেন সে আপনাকে অবহেলা করবে! পৃথিবীতে অবহেলিত ভালোবাসাগুলো অসংখ্যায়িত। যে মানুষটা রাত দিন মাথার ভেতর ঘুরঘুর করে, সে আমাকে সহ্য করতে পারেনা। যে মানুষটার জন্য দিনের পর দিন অপেক্ষা করি, সে আমাকে ভালোবাসেনা! প্রকৃতির এই অদ্ভুত গেইমের মধ্যে হেরে যাচ্ছে পবিত্র ভালোবাসাগুলো।

কাউকে সারা জীবন ভালো রাখা যায় নাহ। আপনি যদি চেষ্টা করেন ‘একজনকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো ‘সে আপনাকে অবজ্ঞা করবে! তার কথাগুলো আচরণগুলো আপনাকে কষ্ট দিবে। অথচ,তার জন্যই আপনি প্রতিটা রাত জেগে জেগে নিকোটিন উড়ান! অথচ, তার জন্যই আপনার দিনগুলো অর্ধনীল। মানুষ প্রকৃত ভালোবাসাগুলো বুঝতে পারেনা। আর যখন বুঝে তখন আর সেটা ভালোবাসায় থাকেনা, ঘৃণায় পরিণত হয়!

১২৪৬জন ১০৭৯জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন