আমার পাখি সুগন্ধি এক ফুল
বইছো যেন মননদী কুলকুল
নদীর বুকে জোস্না মাখো যদি
মনপেয়ালায় স্বর্গ নিরবধি
স্বর্গ তুমি কেউ জানে না তা
তাই খুঁজি ওই নুপুরভেজা পা
পায়ের রঙে ঘুম ভেঙে যায় যেই
অবোধ আমি হারিয়ে ফেলি খেই
খেই হারিয়ে তবুও তোমায় খুঁজি
অষ্টপ্রহর ক্লান্তিমেখেও যুঝি
ক্লান্তিশেষে তোমার দেশে নামি
অন্ধকারে আলোয় ভাসি আমি
ওই আলোটা আর দেখে না কেউ
মনের গাঙে আনে সুখের ঢেউ
ঢেউয়ের তালে ভাসতে কেবল চাই
মৃত্যাবধি ওই নদীটাই চাই।
——————-0 0——————-
মোট পড়েছেনঃ ৭৬৬জন
আজ পড়েছেনঃ ০জন
বাহ্! সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া। শুভ সকাল
অন্তহীন শুভকামনা
ভিষন রোমান্টিক একটি লিখা- সহজ শব্দে অসাধারণ প্রকাশ।
ধন্যবাদ ও শুভকামনা ভাই।
ভালোই হলো কবি
শুভ কামনা।
অনেক ধন্যবাদ দাদা
নদী জোয়ারে ভরে উঠুক। কানায় কানায় পূর্ণ হোক ভালোবাসা। খুব সুন্দর লিখেছেন ক।
ধন্যবাদ ভাই
নান্দনিক লেখনী ।
ভালবাসা মহী ভাই।
বহমান নদীকে বুকে ধারণ করা সহজ কথা নয় কিন্তু। কবিতায় আবেগ দিয়ে আপনি সুন্দরভাবেই তা পেরেছেন ভাই।
ভালো থাকবেন সবসময়।
ধন্যবাদ ভাই। শুভকামনা রইল।