অপেক্ষা করো….
আমি আসবো ফিরে,
হিংস্রতার সময় টুকুন পার করে,
তৃষ্ণার্ত চাতকের প্রহর গুনে।
আমি আসবো কোন এক শর্বরীতে,
লন্ঠনের আলো হাতে নিয়ে,
শেষ রাতে দরজা খুলে দিও তবে।
আমি আসবো চুপিসারে,
সবগুলো ভুলের ক্ষমা চাইতে,
হয়তো সময় সেদিন হারিয়ে যাবে।
আমি আসবো যাত্রাপালা শেষ করে,
ভোরের পাতায় শিরোনাম হয়ে,
শুধু বাহানা দিও বদনাম করে।
আমি আসবো চৈতালী শেষ গোধূলিতে,
অপূর্ণ চায়ের কেতলী হাতে,
মাঝ রাতে গগন বাহারী হয়ে।
আমি আসবো ঝড়ো হাওয়া হয়ে,
একলা ক্ষনের শিহরণ হয়ে,
দিবানিশি জেগে থাকা আঁখি হয়ে।
আমি আসবো সুদে আসলে সব হিসেব নিতে,
মেহেদী রাঙানো হাত হয়ে
আলেয়ার আলো হয়ে।
অপেক্ষা করো…
আমি আসবো ফিরে।
মোট পড়েছেনঃ ১,৫৫৯জন
আজ পড়েছেনঃ ০জন
আমি আসবো যাত্রাপালা শেষ করে,
ভোরের পাতায় শিরোনাম হয়ে,
শুধু বাহানা দিও বদনাম করে….
ভালো লাগলো কবিতাটি পড়ে।
সোনেলা ব্লগে আপনাকে স্বাগতম।
নিয়মিত লিখুন,
শুভ কামনা 🌹🌹
অপেক্ষা করো…
আমি আসবো ফিরে।
ভালো থাকুন সবসময়। কবিতার সঙ্গে থাকুন।
শুভকামনা।
দারুণ লিখনী । শুভেচ্ছা সতত ।
সোনেলায় স্বাগতম। অপেক্ষা করতেই হবে এমন করে আসতে চাইলে। কবিতা খুব ভালো লেগেছে। ভালো থাকুন শুভ কামনা রইলো।
বাহ্ দারুণ!
অপেক্ষায় থাকলাম তবে
আমাদের পরিবারে স্বাগতম আপনাকে
সোনেলার উঠান আলোকিত হোক আপনার পদচারণায়।
চমৎকার পরিবেশনা।শুভ কামনা রইলো
হ্যাঁ অপেক্ষা
অপেক্ষায় থাকা উচিত
যদি নিশ্চিত হওয়া যায় আসবেই
দারুণ লিখেছেন
আর যদি নিশ্চিত না হয় তবে কি করা উচিত?
সোনেলায় স্বাগতম। আপনার নামটি প্রোফাইলে গিয়ে যে নামে লিখতে চান সেখানে বাংলায় দিন। প্রোফাইলে ছবি দিন।
অপেক্ষা মন্দ নয়। কেউ ভালোবেসে আসবে নিশ্চিত জেনে তারজন্য অপেক্ষা করাই যায়।
ভালো লিখেছেন। নিয়মিত লিখবেন আশাকরি।
অপেক্ষায় রইলাম, নিয়মিত আসুন সোনেলায়। শুভকামনা রইল।
অসাধারণ লেখনী আপু খুব ভালো লাগলো। আপনাকে ব্লগে পেয়ে আমি ভীষণ খুশি। অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ❤️
আপু ব্লগ প্রোফাইলে যে নামে লিখতে চান ঘরে বাংলায় নাম লেখার অনুরোধ করছি। এবং আপনার লেখা নিয়মিত আশা করছি। অনেক অনেক শুভকামনা ❤️
আমি আসবো চৈতালী শেষ গোধূলিতে,
অপূর্ণ চায়ের কেতলী হাতে,
মাঝ রাতে গগন বাহারী হয়ে।
চমৎকার লিখেন আপনি। অশেষ মুগ্ধতা আপনার শব্দচয়নে।
বেশ ভালো লাগলো।
শুভেচ্ছা।