অরন্যে বেদন

 

হায়রে পাষানী,
ভাল যে বাস না, তা জানি,

এক বার বেসেছিলে
সেই চৈত্র মাসে, সর্বনাশে।
চির ফাটা রোদ্দুরে
ঘামে গন্ধে ছুঁয়েছিলাম
এক নিঃশ্বাসে!

শেষ বারতার খোয়াবে
শুকনো ফুলের মালা গেঁথে
ক্লান্ত হইনি কভূ,
হে ভূষণ,
হে প্রেম,
প্রেয়সীর নামে ক্ষমা কর “প্রভূ”!

আহ! মরি মরি,
প্রভূ কি করি?
আর কি হবে না গল্প?
স্মরনে বরনে স্মৃতিরো লেপনে,
মনে কি পরে না অল্প?

মন কি তোমার প্রস্তর শীলা
ভাংগানো যায়না বেদনে,
একটু না হয় জলই দিলে
চির ধরা এই অরন্যে।

মোট পড়েছেনঃ ৭৩৮জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. হায়রে পাষাণী –
    ভালো যে বাসো না, তা’জানি,

    একবার বেসেছিলে সেই চৈত্র মাসে-
    সর্বনাশে,
    চির ফাটা রোদ্দুরে
    ঘামে গন্ধে ছুঁয়েছিলাম –
    এক নিঃশ্বাসে!

    শেষ বারতার খোয়াবে
    শুকনো ফুলের মালা গেঁথে
    ক্লান্ত হইনি কভু,
    হে ভূষণ,
    হে প্রেম,
    প্রেয়সীর নামে ক্ষমা কর “প্রভূ”!

    আহ! মরি মরি,
    প্রভু কি যে করি?
    আর কি হবে না গল্প?
    স্মরণে বরণে স্মৃতিরো লেপনে,
    মনে কি পড়ে না অল্প?

    মন কি তোমার প্রস্তর শিলা
    ভাঙ্গানো যায়না বেদনে,
    একটু না হয় জলই দিলে
    চির ধরা এই অরণ্যে।

    আমি সামান্য সম্পাদনা করলাম। মনে হয় বানান এবং বিন্যাসটা এরকম হলেই সুন্দর ও সঠিক হয়। দেখবেন প্লীজ।

  2. হায়রে পাষানী,
    ভাল যে বাস না, তা জানি,

    এক বার বেসেছিলে
    সেই চৈত্র মাসে, সর্বনাশে।
    চির ফাটা রোদ্দুরে
    ঘামে গন্ধে ছুঁয়েছিলাম
    এক নিঃশ্বাসে!
    হুম ক্ষণিকের জন্য ভালোবেসেছিল নাকি সেটা সময়ের স্রোতে একটুখানি বিলাসিতা ছিল? ভালো লেগেছে। সহজ বানান গুলো ভুল হলে দৃষ্টি কটু লাগে। শুভ কামনা রইলো

  3. সময়ের স্রোতে তো কত প্রেমই বিলুপ্ত হয়
    তা বলে প্রেয়সীকে পাষাণী বলে সম্বোধন
    আহ্ মরি মরি!
    প্রভু এ কেমন প্রেমিক

  4. “মন কি তোমার প্রস্তর শীলা
    ভাংগানো যায়না বেদনে,
    একটু না হয় জলই দিলে
    চির ধরা এই অরন্যে।”

    চালিয়ে যান সফল হবেই
    মন শুধু নয় পাথর গলবে
    ডাকার মতো ডাকতে জানলে।
    শুভ কামনা।

  5. হায়রে পাষানী,
    ভাল যে বাস না, তা জানি,

    এক বার বেসেছিলে
    সেই চৈত্র মাসে, সর্বনাশে।
    চির ফাটা রোদ্দুরে
    ঘামে গন্ধে ছুঁয়েছিলাম
    এক নিঃশ্বাসে!
    হুম ক্ষণিকের জন্য ভালোবেসেছিল নাকি সেটা সময়ের স্রোতে একটুখানি বিলাসিতা ছিল?
    চমৎকার লিখেছেন দাদা।

মন্তব্য করুন