বায়না

তিড়িং বিড়িং খোকন নাচে,
হরেক তার বায়না।
দিতে হবে কিনে তাকে,
জাদুকরী আয়না।

ভেবে ভেবে মা যে তার,
হলো কুপোকাৎ।
বাবা বলে দেবো দেবো,
পোহাক আগে রাত।

রাত নিশিথে খোকন সোনা,
ঘুমে স্বপ্ন দেখে।
তেপান্তরের মাঠে এক
বক রাক্ষসী থাকে।

সকাল হতেই বায়না জুড়ে,
মা কিনে দাও ঘোড়া।
রাজকুমারী বন্দী এখন,
নেইকো সাহারা।

মাতো পড়লো দারুণ ভাবনায়,
ভেবে হলো সারা।
খোকার আজব বায়না নিয়ে
বেজায় দিশাহারা।

মোট পড়েছেনঃ ৯৬জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. “তিড়িং বিড়িং খোকন নাচে,
    হরেক তার বায়না।
    দিতে হবে কিনে তাকে,
    জাদুকরী আয়না।”

    খোকন ধরে বায়না
    কবির ঘুম আসেনা।
    সেকি শুধু ছলনা ?
    জানাই শুভ কামনা।

মন্তব্য করুন