খোকা ডাক শুনতে ইচ্ছে করে

সুপ্রভাত,,
তোমরা জেগে উঠো
আপন মমতায়,
জীবন্ত শরীরে,শত মানুষের ভীরে,
শুরুটা যেন হয় ভালো মধুর মিলনে!

মা/

খবর’টা পৌছে দিও আমার মায়ের কাছে
আমি ভালো আছি,যেন চিন্তা না করে,
বলে দিও আমি দূরে আছি,শত ব্যস্ততা ধরে
তবু মায়ের মধুর সূরে খোকা ডাক শুনতে ইচ্ছে করে!

তোমরা বলে দিও রাত হারিযে যায় নিদ্রা হীন চোখে
আর ভালো লাগেনা মাকে না দেখে,
তোমরা খবর’টা পৌছে দিও, মা চিন্তায় আছে
বলে দিও আসছি আমি কদিন পরে!

তোমার খবরটা পৌছে দিও মায়ের চরণ ধরে
আমি যে পরাজিত হতো ভাগা ছেলে,
মা তুমি আছ কতদূরে,তুমি এসে দেখা দিও মা আমার স্বপ্ন ঘরে
আমি তোমার পা ধরে চেয়ে নেবো ক্ষমা!
তুমি ক্ষমা করে দিও মাগো,দুদিন পরে হলেও আসছি তোমার ধারে!

খবর’টা পোছে দিও আমার মায়ের কাছে
আমি ভালো আছি,মা যেন চিন্তা না করে,।

মোট পড়েছেনঃ ৮৩৮জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. ভালো থাকার খবর টা মায়ের কাছে পৌছে দিলেও মায়েরা সন্তানের জন্য চিন্তা করে।সন্তানের কথা চিন্তা করা মায়েদের একটা সহজাত স্বভাব। শুভ কামনা নিবেন। ভালো লিখেছেন।

  2. কবিতাটি পড়ে মায়ের কথা মনে পড়লো। মাকে ছেড়ে আমি দূরে কর্মস্থলে। অনেকদিন পরপর মায়ের দেখা পাই। যদিও ভিডিও কলে মাঝেমাঝে কথা হয়। কিন্তু সরাসরি মাকে পাবার আকাঙ্ক্ষা আমাকে ব্যাকুল করে তোলে।

    সুন্দর কবিতা লিখেছেন দাদা। শুভ কামনা রইলো।

  3. মায়ের কাছে একদিন আমরা সবাই ঠিকই পৌছবো। তবে তার আগে মায়ের মধুর ডাক শুনতে খুব ইচ্ছে করে সবাই……মনটা ছুয়ে গেলো দাদা।

  4. “খবর’টা পোছে দিও আমার মায়ের কাছে
    আমি ভালো আছি,মা যেন চিন্তা না করে,।”

    সকল মা—ই দু:শ্চিন্তা মুক্ত থাক।
    পৌঁছে দিব।
    শুভ কামনা।

মন্তব্য করুন