বেনামি প্রেম

বেনামি প্রেম

সকাল সকাল কুয়াশার আস্তর ভেদ করে,
ঘোলা ঘোলা সূর্যের মত অন্তরে এসে বিঁধে রইলো এক নীল কাঁটা।

বেলা-বেলায় মাঝ বেলাতেই ছিড়েখুঁড়ে পোক্ত হলো কাঁটায় কাঁটায় জর্জরিত অন্তর খানি,

পার্থিব ঘড়ির কাটা শুধু ঘুরতেই ব্যস্ত,
কপাল কাটা আরও ব্যস্ত বিধির বিধানে

আমি ব্যস্ত কাঁটা উদ্ধারে /
কিন্তু হায়,
এযে ছিলো প্রেমের কাঁটা!
উগরে/ উৎরে দিবো? তা-ও যে অসাধ্য!

প্রেমিক আমার তুই কন্টকে নয়,
চলে আয় আড়াল ফুঁড়ে
ভালোবাসার গাছ লাগাবো
তোর আমার বেনামি প্রেমে।

মোট পড়েছেনঃ ১,০৮৯জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. সোনেলার উঠোনে স্বাগতম আপনি।
    প্রথম পোস্টেই পর্তুলিকা নামে ফুল নিয়ে আসলেন আমাদের জন্য। ধন্যবাদ আপনাকে। নিয়মিত লেখুন, অন্যদের লেখা পড়ুন।

    প্রেমের কাঁটা ভিন্ন রকমের হয়, একে যায়না তোলা আবার অন্তরে বিদ্ধ হয়ে নীল করে অন্তর।
    ভালোবাসার গাছ লাগিয়ে যে ফুল হবে তার নাম কি হবে?
    আশা পুর্ন হোক,
    শুভ কামনা।

  2. সোনেলার উঠোনে স্বাগতম। প্রেমে কাঁটার খোঁচা লাগবেই তা সে যতই বলেননা কেন। তবে তার মধ্যেও নিগূঢ় ভালোবাসা থাকে কিন্তু। যে গাছ লাগাবেন দেখবেন সে গাছের যেন আবার কাঁটা না হয়!

    পর্তুলিকা নাম পছন্দ হয়েছে। পাঠক আপনাকে আপু নাকি ভাইয়া ডাকবে সেটাতো বলেন? ☺

  3. প্রেম নামক বিষাক্ত কাঁটা কখনো উগড়েও যায় না দেওয়া, উপড়েও যায় না ফেলা। দারুণ লিখেছেন
    সোনেলা পরিবারে স্বাগতম আপনাকে ভাইয়া/আপু

  4. স্বাগতম আপনাকে।
    রোমান্টিক কবিতায় এক রাশ ভালো লাগা।
    নিয়মিত লিখুন, আমাদেরটাও পড়ুন।

    শুভ কামনা 🌹🌹

    * শিরোনাম এর পর কবিতা/ লেখার নাম আলাদা করে দেয়া লাগে না। 😊

  5. “ভালোবাসার গাছ লাগাবো
    তোর আমার বেনামি প্রেমে।”

    বেনামি প্রেমে থেকোনা মত্ত
    ভালবাসায় রাকুন ব্যস্ত।
    শুভ কামনা।

  6. ইশ! যদি আগের মতো যোয়ান থাকতাম নতুন করে প্রেম ভালোবাসার একটা গাছ রোপণ করে রাখতাম। গাছের নাম রাখতাম “বেনামি প্রেম”। আপনার কবিতা পড়ে নিজের মনে এমনই ইচ্ছে জাগতে শুরু করেছে কবি। শুভকামনা থাকলো।

  7. বেনামি প্রেম চাইনা। সুন্দর একটি নাম দিয়ে প্রেমের যাত্রা শুরু করুন। শীঘ্রই আপনার কাঙ্খিত জন‌ আপনার জীবনে চলে আসবে এই কামনা রইলো। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো

মন্তব্য করুন