অপেক্ষা এবং প্রত্যাশা

একদিন ভেবেছিলাম,
সব ঠিক হয়ে যাবে।
চলতে পথে শুধরে নেবো যত ভুল আমার।
তুমিও আবার আগের মতো ভালোবাসবে আমায়
সব ভুলে।
কিন্তু এভাবে যে মোড় ঘুরিয়ে তুমি ,
চলার পথে হারিয়ে যাবে!
অন্য কারো হাত ধরে ,
আলো নেভা জোনাকির মতো।
কোনো একদিন।
আমি এখনো বিশ্বাস করিনা ।

তুমি চাইলে নিজে থেকে ফিরে আসতে পারো ।
তুমি চাইলে আবার আমার ছেড়ে যাওয়া হাত ধরতে পারো।
তুমি চাইলে আমায় আবার ভালোবাসতে পারো ।
আমি এখনো অপেক্ষায় আছি তোমার।

মোট পড়েছেনঃ ২,২০৯জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. প্রিয়জন অন্যের হাত ধরে হারিয়ে গেলে বিশ্বাস করা কঠিন। তবুও কঠিন সত্য টাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যান। ভালো থাকুন শুভ কামনা রইলো

  2. যে মানুষ অন্যের হাত ধরে হারিয়ে যায় তাকে হারাতে দিন। কেননা অন্যের কাছ থেকে ফিরে আসা মানুষ নিয়ে সুখি হওয়া যায় না। একটা পিছুটান তার থেকেই যাবে। ভালো থাকুন সব সময়।

  3. অনেক সময় আমরা যা ভাবি হয় তার উল্টো।
    হয়তো এতে কেউ ভালো থাকে না।থাকতে পারে না। তবুও অপেক্ষা থেকে যায় প্রিয়জনের জন্য
    সুন্দর লিখেছেন

  4. প্রিয় অন্যের হাত ধরে হারিয়ে গেলে বিশ্বাস করা কঠিন। তবুও কঠিন সত্য টাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যান। ভালো থাকুন সব সময় শুভ কামনা রইলো।

মন্তব্য করুন