তোমাকে চাই মনে

সকালটা ঘিরে আছে কুয়াশার চাদরে ~
হিম হিম উষ্ণতায়, তোমার আঁচলের আদরে ~
মন চায় থাকি, দিনলিপির সব বাকী ~
অনাদায়ী প্রেমে, জড়িয়ে রাখি ~
গোধুলীর রঙ, ভোরের কুয়াশা, পৌষের দিনগুলি ~
তুমি হীন যেন, না যায় চলি ~ ।।
স্বপ্ন আঁকা, আদর মাখা, তোমার পাশাপাশি ~
জীবনের হাসিখুশি খেলা, খুনশুটি, কানামাছি ~
ছুঁয়ে যাক হৃদয়, প্রতিটি সময় ~
তোমার সান্নিধ্য হোক, প্রীতি মধুময় ।।
শীতের কাতরে, ভালবাসার আতরে, এই আমি, ~
তোমাকে চাই, পাশে যেন পাই, দিবসযামী ~
হাতের ছোঁয়ায়, মনের দোলায়, বাসনা এই ~
ফুল পাখীদের উৎসবে, প্রাপ্তির গৌরবে, বিষণ্ণতা নেই ।
ছুঁয়ে দিবে আধর, খুলে দিবে দোর ~
মনের আঙিণা জুড়ে ~
প্রাজাপতির ডানায়, বিচরণের বাহানায় ~
সুধা নিবো উড়ে উড়ে ।।।

শৈত্যপ্রবাহ লগনে, তোমায় চাই মনে ~
ভালবাসা গভীরে, শতভাগ নিবিড়ে ~
যত পাখী গায়, যত ফুল সুবাস ছড়ায় ~
তারও বেশি তোমার তরে, রাখিবো ভালবাসার নীড়ে ।।।
~~~~~~~~~~~~~~~~~
রচনা কাল ঃ ০৮/০১/২০২০
ঢাকা

মোট পড়েছেনঃ ৭৩১জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. শৈত্যপ্রবাহ লগনে, তোমায় চাই মনে
    ভালবাসা গভীরে, শতভাগ নিবিড়ে
    যত পাখী গায়, যত ফুল সুবাস ছড়ায় …

    বাহ, দারুণ বলেছেন।
    ছবিটিও খুব সুন্দর 🌹🌹

মন্তব্য করুন