স্বপ্নের জন্য …

স্বপ্ন .. এই স্বপ্ন ওঠো.. কি ঘুম রে বাবা !!! নাম স্বপ্ন বলে এতো ঘুম আর স্বপ্ন নিয়ে থাকতে হয় বুঝি 🙁

ঘুম ভেঙে একটা সকাল মেসেজ না পাওয়া পর্যন্ত সব কেমন যেনো লাগে ..

এতো ভালোবাসা ভালো নয় মিথুন ..জানি জানি,  জ্ঞান দিয়োনা..

অন্ধ মন আর বধির কান.. এসবই স্বপ্ন আর সময়ের অবদান .. স্বপ্ন কে নিয়ে এতো ডুবে আছি, সব যুক্তি অযৌক্তিক সময়ে বাধা পরে গেছে ..

স্বপ্নের সাথে আমার প্রথম আলাপন ———–

আমি: ধন্যবাদ.

স্বপ্ন : কেনো আমি আবার কি করলাম?

আমি: বন্ধু রিকুয়েস্ট গ্রহণ করেছেন বলে, হাত ফসকে রিজেক্ট এ গিয়ে পরতে পারতো.

স্বপ্ন : হা হা হা. ভালো বলেছেন.

 

সেদিন স্বপ্নের হাসি আমি শুনতে পাইনি, কিন্তু এখন ওর এক একটা সিম্বল আমি শুনতে পাই, দেখতে পাই. আর স্বপ্ন? সেকি দেখে, ভাবে এমন করে মিথুন কে ???

মোট পড়েছেনঃ ১,১৩২জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. সপ্নইতো আমার কাছে বেঁচে থাকার একমাত্র অবলম্বন এখন। আবেগী লিখায় অনেক অনেক ভালোলাগা। শুভকামনা জানিবেন নিরন্তর।

  2. মিথুন স্বপ্নকে নিয়ে এমন করে ভাবলে , স্বপ্নও নিশ্চয়ই এমন করেই ভাবে। পাথর হলে কি আপনার স্বপ্ন হতে পারতো ? ছোট আবেগ পূর্ণ লেখা ভালো লেগেছে খুব। -{@

  3. স্বাগতম সোনেলায় -{@
    স্বপ্নকে নিয়ে ছোট লেখাটি ভালো লেগেছে খুব।
    ভালোবাসা ভালো থাকুক সব সময় ।
    শুভ কামনা রাশি রাশি ।

মন্তব্য করুন